হাইড্রার দ্রæত চলন প্রক্রিয়া হলো সমারসল্টিং। প্রতিবার চলনে দুইটি লুপ সৃষ্টি হয়।
(i) এ প্রক্রিয়ায় হাইড্রা পদতল দ্বারা গতিপথকে স্পর্শ করে।
(ii) পদতলের উপর ভর করে সোজা হয়ে দাঁড়ায়।
(iii) মাথাকে সামনের দিকে বাকিয়ে কর্ষিকা দ্বারা গতিপথকে স্পর্শ করে।
(iv) কর্ষিকার উপর ভর করে পদতল উপরে উঠিয়ে উল্টো ভাবে দাঁড়ায়।
(v) পদতলের উপর ভর করে কর্ষিকা মুক্ত করে এবং মাথা উপরে উঠিয়ে সোজা হয়ে দাঁড়ায়।
এভাবে ডিগবাজীর মাধ্যমে হাইড্রা সামনের দিকে অগ্রসর হয়।