হার্ট ফেইলর (Heart failure)
হৃৎপিন্ডের অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের সংকোচন ক্ষমতা লোপ পাওয়াকে হার্ট ফেইলর বলে।
হার্ট ফেইলর-এর কারণ
১। দেহে রক্ত সঞ্চালন কমে গেলে
২। হৃৎপেশি নষ্ট হয়ে গেলে
৩। হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ, অ্যামাইলয়ডসিস হলে
৪। অ্যালকোহল ও ওষুধের অপব্যবহার
৫। ধুমপান ও মদপান
৬। থাইরয়েড হরমোন বেশি নিঃসরণ
৭। হৃৎপিন্ডের কপাটিকার জটিলতা
৮। হৃৎপিন্ডের ছ›ন্দোপতন হলে
৯। হৃৎপিন্ডে বংশগত রোগ ও ছন্দোপতন
১০। অতিমাত্রায় রক্তশুণ্যতা
১১। কার্ডিও মায়োপ্যাথি ও ইশকেমিয়া ডিজিস
১২। অত্যধিক মানসিক চাপ, বার্ধক্য, জেনেটিক কারণে