হিমোগ্লোবিন আলোচনা । Heamoglobin । ড. সিদ্দিক পাবলিকেশন্স

Heme অর্থ লৌহ এবং globin অর্থ প্রোটিন নিয়ে heamoglobin শব্দটি গঠিত। লোহিত রক্ত কণিকার সাইটোপ্লাজমে যে লৌহঘটিত শ্বাসরঞ্জক পদার্থ থাকে তাকে হিমোগ্লোবিন বলে। এর কারণে রক্ত লাল বর্ণের হয়। একটি লোহিত রক্তকণিকার ওজনের ৩৩% হিমোগ্লোবিন। মানুষের প্রতিটি লোহিত রক্তকণিকায় প্রায় ২৭০ মিলিয়ন হিমোগ্লোবিন অণু আছে।  ১০০ মিলিলিটার রক্তে ১৫/১৬ গ্রাম হিমোগ্লোবিন থাকে। প্রতি গ্রাম হিমোগ্লোবিন ১.৩৬-১.৪০ মিলি অক্সিজেন যুক্ত করতে পারে। শরীরে হিমোগ্লোবিন কম থাকলে তাকে অলিগোসাইথেমিয়া বলে। আবার, হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পেলে তাকে পলিসাইথেমিয়া বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *