অ্যাম্ফিবিয়া বিবর্তনের সাক্ষ্য বহন করে ।। Amphibia ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

১। ত্বক নগ্ন, গ্রন্থিময়, সিক্ত আঁইশবিহীন যা জল স্থল উভয় পরিবেশের জন্য সহায়ক।

২। লার্ভা দশায় ফুলকা এবং পুর্ণাঙ্গ ফুসফুস দ্বারা শ্বসন ঘটায়। একারণে জীবনের প্রথম অবস্থা পানিতে এবং পূর্ণাঙ্গ অবস্থা ডাঙায় অনায়াসে বাস করতে পারে।

৩। জোড়া করোটিক স্নায়ু থাকে যা উদ্দীপনা পরিবহন করে।

৪। হৃৎপিন্ড তিন প্রকোষ্ঠবিশিষ্ট, দুটি অলিন্দ এবং একটি নিলয়। বিবর্তনের ধারায় নিলয় দ্বিধা বিভক্ত হলে চার প্রকোষ্ঠে পরিনত হবে।

৫। চোখে তিনটি অক্ষিপল্লব থাকে। এতে চোখ সুরক্ষা পায়।

৬। অগ্রপদে ৪টি এবং পশ্চাৎ পদে ৫টি করে আঙ্গুল। আঙ্গুল থাকায় চলাচল সহজ হয়েছে।

৭। শীতল রক্তবিশিষ্ট বা এক্টোথার্মিক প্রাণী। হৃৎপিন্ড চার প্রকোষ্ঠে পরিনত হলে এরা উঞ্চ রক্তবিশিষ্ট বা এন্ডোথার্মিক প্রাণীতে রুপান্তরিত হবে।

৮। জীবনচক্রে ট্যাডপোল লাভা দশা বিদ্যমান। প্রথম পর্যায় পানিতে এবং পুর্ণাঙ্গ পর্যায় স্থলে বসবাস করে। অর্থাৎ দ্বৈত জীবনযাপন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *