টাইডাল ভলিউম কী । রেসিড্যুয়াল ভলিউম কী । ভাইটাল ক্যাপাসিটি কী। ড. সিদ্দিক পাবলিকেশন্স

টাইডাল ভলিউম (Tidal volume) প্রতিবার যে পরিমাণ বায়ু ফুসফুসে প্রবেশ করে অথবা ফুসফুস থেকে বাইরে বের হয়ে যায় তাকে টাইডাল বায়ু বলে। টাইডাল বায়ুর পরিমাণকে টাইডাল ভলিউম বা বায়ুমাত্রা বলে। বিশ্রাম অবস্থায় প্রাপ্তবয়স্ক মানুষের টাইডাল ভলিউম ৫০০ মিলি।

রেসিড্যুয়াল ভলিউম (Residual volume) নিঃশ্বাস প্রশ্বাসের পর যে পরিমাণ বায়ু ফুসফুসে অবশিষ্ট থাকে তাকে রেসিড্যুয়াল ভলিউম বা অবশিষ্ট ঘনমান বায়ু বলে। প্রাপ্তবয়স্ক মানুষের রেসিড্যুয়াল ভলিউম ১৫০০ মিলি।

ভাইটাল ক্যাপাসিটি (Vital capasity) ফুসফুসের সর্বমোট বায়ুধারণ ক্ষমতাকে ভাইটাল ক্যাপাসিটি বা বায়ুধারণ ক্ষমতা বলে। প্রাপ্তবয়স্ক মানুষের ভাইটাল ক্যাপাসিটি প্রায় ৪৫০০ মিলি। ব্যায়াম শরীরচর্চার মাধ্যামে বায়ুধারণ ক্ষমতা বৃদ্ধি করা যায়। দৌড়বিদদের ভাইটাল ক্যাপাসিটি ৬০০০ মিলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *