যে সংকেতের সাহায্যে প্রাপ্ত বয়স্ক মানুষের দাঁতের সংখ্যা, অবস্থন ও প্রকৃতি জানা যায় তাকে দন্ত সংকেত বলে। মানুষের ডাইফায়োডন্ট (দুইবার গজায়) প্রকৃতি। শিশুদের দুই চোয়ালে মোট ২০টি দুধ দাঁত থাকে। ১৮-২৪ বছর বয়সের মধ্যে দুধ দাঁত পড়ে গিয়ে ৩২টি স্থায়ী দাঁত ওঠে। প্রাপ্ত বয়স্ক একজন মানুষের চার ধরনের দাঁত থাকে। Incisor, Canine, Pre-molar ও Molar।
১। কর্তন দাঁত (Incisor)ঃ প্রতি চোয়ালের সম্মুখে ৪টি কর্তন দাঁত থাকে। দাঁতগুলো ধারলো এবং খাদ্য কাটা ও ছেঁড়ার উপযোগী। কর্তন দাঁত ৫৫ পাউন্ড সমপরিমাণ বল প্রয়োগ করতে পারে।
২। ছেদন দাঁত (Canine)ঃ প্রতি চোয়ালে কর্তন দাঁতের পর একটি করে ছেদন দাঁত থাকে। এর সংখ্যা ২টি। দাঁত গুলো কনিক্যাল আকৃতির এবং শক্ত খাদ্য ছেঁড়ার উপযোগী।
৩। অগ্রপেষণ দাঁত (Pre-molar)ঃ প্রতি চোয়ালে ছেদন দাঁতের পর দুইটি করে অগ্রপেষণ দাঁত থাকে। এর সংখ্যা ৪টি। ইহা খাদ্য বস্তুকে চর্বণ (ম্যাস্টিকেশন) ও পেষণ করে।
৪। পেষণ দাঁত (Molar)ঃ প্রতি চোয়ালে অগ্রপেষণ দাঁতের পর তিনটি করে পেষণ দাঁত থাকে। এর সংখ্যা ৬টি। ইহা খাদ্যবস্তু চর্বণ ও পেষণ করে। পেষণ দাঁত ২০০ পাউন্ড সমপরিমাণ বল প্রয়োগ করতে পারে। শিশুদের পেষণ দাঁত থাকে না।