১। এদের দেহ পালক দ্বারা আবৃত থাকে। দেহ হালকা হয় এবং পালক বাতাসে ভেসে থাকতে সাহায্য করে।
২। এদের গ্রীবা প্রলম্বিত এবং S আকৃতির। তাই সামনের দিকে সহজে ঝুকতে পারে।
৩। এরা দ্বিপদী প্রাণী। অগ্রপদ ডানায় রুপান্তরিত হয়েছে। ডানা এদের প্রধান উড্ডয়ন অঙ্গ।
৪। চোয়াল চঞ্চুতে পরিনত হয়েছে। ইহা উড্ডয়নে সহায়ক।
৫। এদের অস্থি শক্ত, হালকা ও বায়ুপুর্ণ থাকে। এতে দেহের ওজন কম হয় এবং সহজে উড়তে পারে।
৬। এদের ফুসফুসে বায়ু থলী থাকে। বায়ু থলীতে বায়ু জমা থাকে। দেহ হালকা হয় এবং সহজে উড়তে পারে।
৭। হৃৎপিন্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট, ২ টি অলিন্দ ও ২ টি নিলয়। তাই বিশুদ্ধ রক্ত সরবরাহ নিশ্চিত হয়।
৮। স্টার্নাম নৌকার মতো কীল গঠন করেছে যা উড্ডয়নে সহায়ক