প্রান্তিকতা ।। Polarity ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

মস্তক ও মুখের অবস্থানের উপর ভিত্তি করে প্রাণী দেহের যে মেরুকরণ করা হয় তাকে প্রান্তিকতা বলে। প্রাণীদেহে পাঁচ ধরনের প্রান্তিকতা বিদ্যমান।

(i) সম্মুখ প্রান্ত (Anterior end)ঃ প্রাণীর যে প্রান্তে মাথা থাকে তাকে সম্মুখ প্রান্ত বলে। একে মৌখিক প্রান্ত বলা হয়।

(ii) পশ্চাৎ প্রান্ত (Posterior end)ঃ প্রাণীর যে প্রান্তে মাথা থাকে তার বিপরীত প্রান্তকে পশ্চাৎ প্রান্ত বলে। পরাঙমৌখিক প্রান্ত বলা হয়।

(iii) পৃষ্ঠীয় প্রান্ত (Dorsal end)ঃ প্রাণীর দেহের উপরের তলকে পৃষ্ঠীয় প্রান্ত বলে।

(iv) অঙ্কীয় প্রান্ত (Ventral end)ঃ প্রাণীর দেহের নিচের তলকে অঙ্কীয় প্রান্ত বলে।

(v) পার্শ্বীয় প্রান্ত (Lateral end)ঃ প্রাণীর দেহের দুই পাশের তলকে পাশর্^ীয় প্রান্ত বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *