লাইসোজোমের ভৌত গঠন (Physical structure)
লাইসোজোম ক্ষুদ্র গোলাকার বা বৃত্তাকার অঙ্গাণু। বহু সংখ্যক হাইড্রোলাইটিক এনজাইম আবরণী দ্বারা আবৃত হয়ে লাইসোজোম গঠন করে। প্রতিটি লাইসোজোম দুই স্তরবিশিষ্ট আবরণী দ্বারা আবৃত থাকে। তবে Spherosome বা Oleosome এর আবরণী এক স্তরবিশিষ্ট। আবরণীটি লিপোপ্রোটিন দ্বারা গঠিত। বৃক্ক কোষের লাইসোজোম সবচেয়ে বড় হয়। এদের ব্যাস ০.২-০.৮ মিলিমাইক্রন। এর ভ্যাকুওল বা গহ্বর তরলে পূর্ণ থাকে। যে সব বস্তু লাইসোজোম হতে এনজাইম বের হতে দেয় না তাদেরকে স্ট্যাবিলাইজার (Stabilizer) বলে। যে সব বস্তু লাইসোজোম হতে এনজাইম বের হতে দেয় তাদেরকে ল্যাবিলাইজার (Labilizer) বলে।
লাইসোজোমের রাসায়নিক গঠন (Chemical structure)
১। লাইসোজোমে ৪০-৫০ ধরনের এনজাইম থাকে। প্রধান এনজাইম হলো- DNA-ase, RNA-ase, ফসফাটেজ, লাইপেজ, এস্টারেজ, স্যাকারেজ, সালফাটেজ, ডেক্সট্রোনেজ, লাইসোজাইম প্রভৃতি
২। এর আবরণী লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত
৩। এতে অল্প পরিমাণ শর্করা থাকে