১। মুখবিবরে পরিপাক
মুখবিবরে লিপিড জাতীয় খাদ্য পরিপাককারী কোন এনজাইম নাই। মুখবিবরের লালারসের মিউসিন খাদ্যকে পিচ্ছিল করে।
২। পাকস্থলীতে পরিপাক
লাইপেজ নামক এনজাইম লিপিডকে ভেঙ্গে ফ্যাটি এসিড, গিøসারল ও মনোগিøসারাইড উৎপন্ন করে।
৩। ক্ষুদ্রান্ত্রের অগ্ন্যাশয় রসে পরিপাক
(i) লাইপেজ নামক এনজাইম লিপিডকে ভেঙ্গে ফ্যাটি এসিড ও গিøসারলে পরিনত করে।
(ii) ফসফোলাইপেজ এনজাইমের উপস্থিতিতে ফসফোলিপিড ফ্যাটি এসিড ও মনোগিøসারাইডে রুপান্তরিত হয়
৪। ক্ষুদ্রান্ত্রের আন্ত্রিক রসে পরিপাক
(i) লাইপেজ নামক এনজাইম ট্রাইগিøসারাইড ও ডাইগিøসারাইডকে ভেঙ্গে ফ্যাটি এসিড, গিøসারল ও মনোগিøসারাইডে পরিনত করে।
(ii) মনোগিøসারিডেজ এনজাইমের প্রভাবে মনোগিøসারাইড হতে ফ্যাটি এসিড ও গিøসারল উৎপন্ন হয়।
লিপিড একটি জটিল জৈব রাসায়নিক পদার্থ। জীবদেহের জন্য ইহা জটিল, অদ্রবণীয় ও অশোষণযোগ্য। ইহা জীবদেহে কোন উপকারে আসে না। বিভিন্ন ধরনের এনজাইমের কার্যকারীতায় লিপিড পরিপাক হয়ে ফ্যাটি এসিড ও গিøসারলে পরিনত হয়। ফ্যাটি এসিড ও গিøসারল দেহের জন্য সরল, দ্রবণীয় ও শোষণযোগ্য। আমাদের দেহকোষ ফ্যাটি এসিড ও গিøসারল পরিশোষণ করে। এই ফ্যাটি এসিড ও গিøসারল আমাদের শরীরে শক্তি যোগায়।