১৯৫০ সালে বিজ্ঞানী আরউইন চ্যারগাফ (Erwin Chargaff) গবেষণার মাধ্যমে DNA এর গঠন সম্পর্কে যে নীতিমালা উল্লেখ করেন তাকে চ্যারগাফ নীতিমালা বা Chargaff’s rule বলে। বিজ্ঞানী চ্যারগাফ দেখতে পান DNA অণুতে Adenine এবং Thymine -এর পরিমাণ সমান। আবার, Guanine এবং Cytosine -এর পরিমাণও সমান। একে চ্যারগাফ নীতিমালা বলা হয়। DNA অণুতে নাইট্রোজেন ক্ষারকের অর্ধেক হবে পিউরিন (A+G) এবং অর্ধেক হবে পাইরিমিডিন (T+ C)। একারণে A, T -এর সাথে এবং G, C-এর সাথে জোড়া বাঁধে।