ক্ষুদ্রান্ত্র বা আন্ত্রিক গ্রন্থি কী । আন্ত্রিক রসের উপাদান ও কাজ । Intestine gland । ড. সিদ্দিক পাবলিকেশন্স

অন্ত্রের প্রাচীরের মিউকোসা স্তরে যে এককোষী গ্রন্থি থাকে তাকে আন্ত্রিক গ্রন্থি বা ক্ষুদ্রান্ত্রের গ্রন্থি বলে।  ক্ষুদ্রান্ত্রের গ্রন্থি গুলো হলো- ব্রাশ কোষ, গবলেট কোষ, লিবারক্যুন গ্রন্থি, প্যানেথ কোষ, আরজেন্টফিন্ট কোষ ও ব্রুনার গ্রন্থি।

আন্ত্রিক রস বা সাক্কাস ইন্টারিকাস

ক্ষুদ্রান্ত্র বা আন্ত্রিক গ্রন্থি হতে নিঃসৃত রসকে আন্ত্রিক রস বলে। একে সাক্কাস ইন্টারিকাস বলা হয়। ইহা ক্ষারীয় প্রকৃতির। এর pH মান ৬.৫-৭.৫।

আন্ত্রিক রসের উপাদান

(i) পানিঃ আন্ত্রিক রসে পানির পরিমাণ ৯৮.৫%।

(ii) জৈব উপাদানঃ আন্ত্রিক রসে এন্টারোকাইনেজ, ট্রিপসিনোজেন, পেপটাইডেজ, অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাক্টেজ, সুক্রেজ ও লাইপেজ থাকে।

(iii) অজৈব উপাদানঃ আন্ত্রিক রসে সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম লবণ থাকে।

আন্ত্রিক রসের গুরুত্ব বা কাজ

(i) আন্ত্রিক রসে মিউকাস থাকে। মিউকাস এনজাইমের ক্রিয়া থেকে অন্ত্রের প্রাচীরকে রক্ষা করে।

(ii) আন্ত্রিক রসের এন্টারোকাইনেজ নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিনত করে।

(iii) আন্ত্রিক রসের মল্টেজ মল্টোজকে, সুক্রেজ সুক্রোজকে এবং ল্যাক্টেজ ল্যাক্টোজকে গ্লুকোজে পরিনত করে।

(iv) এই রসের পেপটাইডেজ এনজাইম পলিপেপটাইডকে অ্যামাইনো এসিডে পরিনত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dr. Abu Bakkar Siddiq