চলনে অস্থি ও পেশীর ভূমিকা

মানুষের চলনে শুধু মাংসপেশীই নয় কঙ্কালতন্ত্রের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশী কঙ্কাল সম্মিলিত ভাবে চলনে সহায়তা করে। নিচে চলনে  পেশীর ভূমিকা উল্লেখ করা হলো।

১। ফ্লেক্সর পেশীঃ যে পেশী কোন অঙ্গকে সংকুচিত বা ভাঁজ করে তাকে ফ্লেক্সর পেশী বলে। ফ্লেক্সর পেশীর কোন অঙ্গের ভাঁজ বা সংকুচিত করার প্রক্রিয়াকে ফ্লেক্সন বলে। যেমনবাইসেপস পেশী কনুই বা আঙ্গুলকে ভাঁজ করে

২। এক্সটেনসর পেশীঃ যে পেশী কোন অঙ্গকে প্রসারিত করে বা ছড়িয়ে দেয় তাকে এক্সটেনসর পেশী বলে। এক্সটেনসর পেশীর কোন অঙ্গের প্রসারিত করা বা ছড়িয়ে দেয়ার প্রক্রিয়াকে এক্সটেনসন বলে। যেমনট্রাইসেপস পেশী সামনের বাহুকে প্রসারিত করে।

৩। অ্যাডাকটর পেশীঃ যে পেশী দেহের কোন অঙ্গকে কাছে টেনে আনে তাকে অ্যাডাকটর পেশী বলে। অ্যাডাকটর পেশীর কোন অঙ্গের কাছে টেনে আনার প্রক্রিয়াকে অ্যাডাকসন বলে। যেমনল্যাটিসিমাস পেশী কোন অঙ্গকে কাছে টেনে আনে।

৪। অ্যাবডাকটর পেশীঃ যে পেশী দেহের কোন অঙ্গকে দূরে সরিয়ে দেয় তাকে অ্যাবডাকটর পেশী বলে। অ্যাবডাকটর পেশীর কোন অঙ্গের দূরে সরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে অ্যাবডাকসন বলে। যেমনডেল্টয়েড পেশী কোন অঙ্গকে দূরে সরিয়ে দেয়।

৫। ডিপ্রেসর পেশীঃ যে পেশী দেহের কোন অঙ্গকে নিচে নামায় তাকে ডিপ্রেসর পেশী বলে। ডিপ্রেসর পেশীর কোন অঙ্গের নিচে নামানো প্রক্রিয়াকে ডিপ্রেসন বলে। যেমনম্যানডিবুলা পেশী চোয়ালকে নিচে নামায়।

৬। লিভেটর পেশীঃ যে পেশী দেহের কোন অঙ্গকে উপরে উঠায় তাকে লিভেটর পেশী বলে। লিভেটর পেশীর কোন অঙ্গের উপরে উঠানোর প্রক্রিয়াকে লিভেসন বলে। যেমনম্যাসিয়েটর পেশী চোয়ালকে উপরে উঠায়। হাঁটুর গ্যাসট্রকনেমিয়াস পেশী, পায়ের সোলিয়াস পেশী প্রভৃতি।

৭। রোটেটর পেশীঃ যে পেশী দেহের কোন অঙ্গকে চারিদিকে বা ডানেবামে ঘোরায় তাকে রোটেটর পেশী বলে। রোটেটর পেশীর কোন অঙ্গকে চারিদিকে বা ডানেবামে ঘোরানোর প্রক্রিয়াকে রোটেসন বলে। যেমনপ্রোনেটর পেশী অঙ্কদেশীয় ঘুর্ণন এবং সুপিনেটর পেশী পৃষ্ঠদেশীয় ঘুর্ণন ঘটায়। পাইরিফরমিস পেশি ফিমারকে ঘূর্ণনে সাহায্য করে।

৮। প্রোট্র্যাকটর পেশীঃ যে পেশী দেহের কোন অঙ্গকে সামনের দিকে প্রসারিত করে তাকে প্রোট্র্যাকটর পেশী বলে।

৯। রিট্র্যাকটর পেশীঃ যে পেশী দেহের কোন অঙ্গকে পিছনের দিকে প্রসারিত করে তাকে রিট্র্যাকটর পেশী বলে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *