জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় D ইউনিট ২০২০-২০২১ । D Unit 2020-2021, সেট F, Jahangirnagar University

১। প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে সাধিত দ্বন্দ্ব সমাস কোনটি?

(ক) খাতা-পত্র

(খ) কল-কারখানা

(গ) ধৃতি-চাদর

(ঘ) মোল্লা-মৌলভী

২। ‘গুরুগৃহে বাস করে যে’ এর এক কথায় প্রকাশ কোনটি?

(ক) জায়গীর

(খ) মকরন্দ

(গ) অন্তেবাসী

(ঘ) সফেন

৩। ‘অটবি : ঘোটক’ এর সমার্থক শব্দজোড় কোনটি?

(ক) দোস্তী : বান

(খ) বর্ণালি : অশ্ব

(গ) সুনীল : মনন

(ঘ) কানন : বাজি

৪। Which pair contains a misspelled word?

(ক) circuit, psychopath

(খ) commence, entreperneur

(গ) aqua phobia, abundant

(ঘ) auspicious, copious

৫। Life is ever veiled—mystery.

(ক) with

(খ) of

(গ) for

(ঘ) in

৬। Which is the correct sentence?

(ক) Though he was healthy, he is lazy

(খ) Though he was healthy, he is being lazy

(গ) Though he is healthy, he is lazy

(ঘ) Though he is being healthy, he was lazy

৭। প্রমাণ তাপমাত্রা ও চাপে 15 L CO₂ প্রস্তুত করতে কী পরিমাণ CaCO₃ কে উত্তপ্ত করতে হবে?

(ক) 67.95 g

(খ) 65.96g

(গ) 66.96 g

(ঘ) 68.95 g

৮। Na₂Cr₂O₇ যৌগে Cr এর জারণ সংখ্যা কত?

(ক) +7

(খ) + 4

(গ) +6

(ঘ) +2

৯। কোন প্রভাবকের উপস্থিতিতে SO₂ অক্সিজেন দ্বারা জারিত হয়?

(ক) HCl

(খ) MnO₂

(গ) NO

(ঘ) H₂SO₄

১০। কোন যৌগটি পানিতে অদ্রবণীয়?

(ক) Ba(OH)₂

(খ) Be(OH)₂

(গ) Ra(OH)₂

(ঘ) Sr(OH)₂

১১। সমযোজী বৈশিষ্ট্যের সঠিক ক্রম কোনটি?

(ক) CaCl₂ < MgCl₂ < BeCl₂

(খ) CaCl₂ > MgCl₂ >BeCl₂

(গ) MgCl₂< BeCl₂

(ঘ) BeCl₂ < CaCl₂ < MgC₂

১২। 10.6 গ্রাম সোডিয়াম কার্বোনেট 100 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত থাকলে মোলারিটিতে তার ঘনমাত্রা কত?

(ক) 1.0 ⨯ 10⁻¹

(খ) 1.0 × 10⁶

(গ) 0.1 ⨯ 10¹

(ঘ) কোনোটিই নয়

১৩। গ্রাহামের সূত্রের পরীক্ষামূলক দৃষ্টান্তে উৎপাদিত ধোঁয়ার বর্ণ কোনটি?

(ক) সাদা

(খ) কালো

(গ) বাদামি

(ঘ) বেগুনি

১৪। যৌগে হাইড্রোজেন থাকা সত্ত্বে অ্যাসিড নয় কোনটি?

(ক) CH₄

(খ) CC1₃COOH

(গ) H₂S

(ঘ) HF

১৫। টটোমারিজম প্রদর্শন করতে পারে কোনটি?

(ক) 1-ফিনাইল ইথিন-1 অল

(খ) বেনজ্যালডিহাইড

(গ) বেনজোফেনোন

(ঘ) কোনোটিই নয়

১৬। বেনজ্যামাইডের মাধ্যমে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় তৈরি প্রধান উৎপাদের সাথে HCI ও নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া (0-5 °C) ঘটালে কি উৎপন্ন হবে?

(ক) বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড

(খ) ফিনাইল কার্বিল অ্যামিন

(গ) নাইট্রোবেনজিন

(ঘ) ফেনল

১৭। উগ্র গন্ধযুক্ত কার্বিল অ্যামিন দ্বারা শনাক্ত করা যায় কোনটি?

(ক) CH₃-NH₂

(খ) CHCl₃

(গ) C₆H₅NH₂

(ঘ) সবকটি

১৮। কোন প্রিজারভেটিভ এর পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম?

(ক) পটাশিয়াম বেনজোয়েট

(খ) পটাশিয়াম নাইট্রাইট

(গ) পটাশিয়াম সরবেট

(ঘ) সবকটি

১৯। পরমাণু সামগ্রিকভাবে কোন আধান যুক্ত?

(ক) ধনাত্মক

(খ) ঋণাত্মক

(গ) নিরপেক্ষ

(ঘ) আধানবিহীন

২০। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তাপ সৃষ্টিকারক হিসেবে কাজ করে কোনটিতে?

(ক) সৌরচুল্লীতে

(খ) শিল্প কারখানায়

(গ) মাইক্রোওভেনে

(ঘ) ওয়ারলেসে

২১। কোনটির মধ্য দিয়ে শক্তির অপচয় ছাড়া তড়িৎ চলতে পারে?

(ক) গুড কন্ডাক্টর

(খ) সেমিকন্ডাক্টর

(গ) সুপার কন্ডাক্টর

(ঘ) লো কন্ডাক্টর

২২। মুক্ত শক্তির পরিবর্তন (AG) শূন্য হলে, তড়িৎ কোষে বিক্রিয়া কিরূপ হবে?

(ক) স্বতঃস্ফূর্ত হবে

(খ) স্বতঃস্ফূর্ত হবে না

(গ) বিক্রিয়া হবে না

(ঘ) সাম্যাবস্থায় থাকবে না

২৩। সংক্রামক পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে কোনটি?

(ক) নিওপ্রিন গ্লাভস

(খ) জিটেক্স গ্লাভস

(গ) লাটেক্স গ্লাভস

(ঘ) ভিনাইল গ্লাভস

২৪। সিলিকা বালিতে কোন উপাদান বিদ্যমান থাকলে উৎপন্ন কাচ সবুজ বর্ণের হয়?

(ক) Fe₂O₃

(খ) FeO

(গ) Cu₂O

(ঘ) NiO

২৫। রুই মাছের আঁইশ ত্বকের কোন স্তর থেকে সৃষ্টি হয়?

(ক) ডার্মাল স্তর

(খ) ডার্মাল পকেট

(গ) সারকুপি

(ঘ) অ্যানুলি

২৬। অগ্ন্যাশয় রসে বিদ্যমান এনজাইম কোনটি?

(ক) টায়ালিন

(খ) পেপসিন

(গ) ট্রিপসিন

(ঘ) রেনিন

২৭। অন্তঃপ্রাচীরের প্যানেথ কোষ থেকে নিঃসৃত হয় কোনটি?

(ক) লাইসোজাইম

(খ) মিউকাস

(গ) হরমোন

(ঘ) পেপসিনোজেন

২৮। মানবদেহে রক্তে রক্তরসের পরিমাণ শতকরা কত ভাগ?

(ক) 8৫

(খ) ৫৫

(গ) ৬৫

(ঘ) ৩৫

২৯। Cnidaria পর্বকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে?

(ক) ৭

(খ) ৫৫

(গ) ৪

(ঘ) ৩

৩০। Hydra’র মুকুল সৃষ্টির অনুকূল ঋতু কোনটি?

(ক) হেমন্তকাল

(খ) শীতকাল

(গ) গ্রীষ্মকাল

(ঘ) বর্ষাকাল

৩১। ঘাসফড়িং এর বক্ষাঞ্চলের পৃষ্ঠদেশ কী দ্বারা গঠিত?

(ক) প্লিউরন

(খ) টার্গাম

(গ) স্টার্নাম

(ঘ) স্পাইরাকল

৩২। কোন কোষের পরিণতি লাভের জন্য অস্থিমজ্জা অপরিহার্য?

(ক) B কোষ

(খ) T কোষ

(গ) প্রাকৃতিক মারণকোষ

(ঘ) গ্রানুলোসাইট

৩৩। মায়ের দুধে কোন ধরনের ইমিউনোগ্লোবিউলিন পাওয়া যায়?

(ক) IgM

(খ) IgG

(গ) IgE

(ঘ) IgA

৩৪। জীবের দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংকরায়ন ঘটানো হয় তাকে কী বলে?

(ক) এক সংকর ক্রস

(খ) দ্বি-সংকর ক্রস

(গ) টেস্ট ক্রস

(ঘ) ব্যাক ক্রস

৩৫। একটি জিন অন্য একটি জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেওয়ার প্রক্রিয়াকে কী বলে?

(ক) হাইপোস্ট্যাসিস

(খ) সহপ্রকটতা

(গ) এপিস্ট্যাসিস

(ঘ) পলিজেনিক ইনহেরিট্যান্স

৩৬। কোন গণের নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে?

(ক) Cycas

(খ) Ephedra

(গ) Ginkgo

(ঘ) Gnetum

৩৭। পুষ্প সংকেতে ব্যবহৃত “⊕” সাংকেতিক চিহ্নটি কী ধরনের পুষ্পকে নির্দেশ করে?

(ক) একপ্রতিসম

(খ) বহুপ্রতিসম

(গ) সমসংযোগ

(ঘ) অসমসংযোগ

৩৮। বায়ুমণ্ডলে CO₂ এর পরিমাণ ৫% বেড়ে গেলে উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার-

(ক) বৃদ্ধি পায়

(খ) বন্ধ হয়

(গ) কমে যায়

(ঘ) অপরিবর্তিত থাকে

৩৯। রাইবুলোজ ১, ৫ -বিসফসফেটকে ৩- ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরকারী এনজাইম কোনটি?

(ক) অ্যান্ডোলেজ

(খ) রুবিস্কো

(গ) কাইনেজ

(ঘ) ডিহাইড্রোজিনেজ

৪০। নিম্নমুখী ডিম্বক দেখা যায় কোন উদ্ভিদে?

(ক) বিষকাঁটালি

(খ) ক্ষুদিপানা

(গ) রেড়ি

(ঘ) পান

৪১। কোষকে মাইটোসিস হতে বিরত রাখতে ভূমিকা রাখে কোনটি?

(ক) ফ্রাগমোপ্লাস্ট

(খ) Cdk

(গ) p53

(ঘ) সাইক্লিন

৪২। বৃদ্ধে কোন হরমোনটি উৎপন্ন হয় না?

(ক) এরিথ্রোপয়েটিন

(খ) ইস্ট্রোজেন

(গ) অ্যানজিওটেনসিন

(ঘ) প্রোস্টাগ্ল্যান্ডিন

৪৩। শ্বসনতন্ত্রের কোন অংশটি ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে?

(ক) ভেস্টিবিউল

(খ) নাসারন্ধ্র

(গ) নাসাগহ্বর

(ঘ) নাসাগলবিল

৪৪। কোনটি হ্যামস্ট্রিং পেশির অন্তর্ভুক্ত নয়?

(ক) ভাস্টাস ল্যাটারালিস

(খ) সেমিমেম্বেনোসাস

(গ) সেমিটেন্ডিনোসাস

(ঘ) বাইসেপস ফিমোরিস

৪৫। গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু কোথা থেকে সৃষ্টি হয়?

(ক) অগ্রমস্তিষ্কের অঙ্কীয়দেশ

(খ) মধ্যমস্তিষ্কের অঙ্কীয়দেশ

(গ) পনসের পার্শ্বদেশ

(ঘ) মেডুলার পার্শ্বদেশ

৪৬। লুটিনাইজিং হরমোনের কাজ কী?

(ক) শুক্রাণু জনন ঘটায়

(খ) শুক্রাণু উৎপাদনে সাহায্য করে

(গ) টেস্টোস্টেরনের মাত্রা নিয়ন্ত্রণ করে

(ঘ) টেস্টোস্টেরনের ক্ষরণ বৃদ্ধি করে

৪৭। ফেরোমন ক্ষরণ করে কোন ধরনের মৌমাছি?

(ক) পুরুষ

(খ) রানি

(গ) কর্মী

(ঘ) সবকটি

৪৮। শক্তি প্রবাহের সময় প্রতিটি খাদ্যস্তর থেকে আহরিত শক্তির শতকরা কত ভাগ পরিবেশে ফিরে যায়?

(ক) ৯০

(খ) ৮০

(গ) ১০

(ঘ) ১

৪৯। সুন্দরবন দক্ষিণ অভয়ারণ্যটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

(ক) বাগেরহাট

(খ) বরগুনা

(গ) খুলনা

(ঘ) সাতক্ষীরা

৫০। কোলিসিন উৎপাদনকারী জিন বহন করে কোনটি?

(ক) ক্রোমোসোম

(খ) RNA

(গ) প্লাজমিড

(ঘ) mt -DNA

৫১। ভাইরাসজনিত রোগ কোনটি?

(ক) ব্লাইট

(খ) পীত জ্বর

(গ) ক্যাংকার

(ঘ) স্ক্যাব

৫২। হরমোগোনিয়া সৃষ্টির মাধ্যমে অঙ্গজজনন সম্পন্নকারী শৈবাল কোনটি?

(ক) Nostoc

(খ) Sargassum

(গ) Navicula

(ঘ) Vaucheria

৫৩। পরিবেশ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে কী বলে?

(ক) রাইজোমর্ফ

(খ) রাইজয়েড

(গ) কনিডিয়াম

(ঘ) মাইসেলিয়াম

৫৪। টেরিডোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি?

(ক) উওস্পোর স্পোরোফাইটের প্রথম কোষ

(খ) কনিডিওফোর গঠন করে

(গ) ভাস্কুলার বান্ডল লেপ্টোসেন্ট্রিক

(ঘ) হৃৎপিণ্ডাকার স্পোরোফাইট দেখা যায়

৫৫। রিভার্স ট্রান্সক্রিপটেজ এনজাইমের কাজ কোনটি?

(ক) RNA থেকে দ্বিসূত্রক DNA তৈরি

(খ) RNA থেকে একসূত্রক DNA তৈরি

(গ) একসূত্রক DNA থেকে RNA তৈরি

(ঘ) দ্বিসূত্রক DNA থেকে RNA তৈরি

৫৬। অত্যাবশ্যকীয় অ্যামিনো এসিড নয় কোনটি?

(ক) থ্রিওনিন

(খ) সেরিন

(গ) ট্রিপটোফ্যান

(ঘ) লিউসিন

৫৭। পনির তৈরিতে ব্যবহৃত এনজাইম কোনটি?

(ক) প্রোটিয়েজ

(খ) রেনিন

(গ) পেপেইন

(ঘ) α -অ্যামাইলেজ

৫৮। ১০, ১২, ১৬, ২২, ৩০, ৪০, —ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে?

(ক) ৩৫

(খ) ৪১

(গ) ৫২

(ঘ) ৪৫

৫৯। ‘ক’ এর ছেলে ‘খ’ এর সাথে বিয়ে হয়েছে ‘গ’ এর, যার বোন ‘ঘ’ এর বিয়ে হয়েছে ‘ঙ’ এর সাথে যিনি ‘খ’ এর ভাই। ‘ঘ’ এর সাথে ‘ক’ এর সম্পর্ক কি?

(ক) বোন

(খ) পুত্রবধূ

(গ) শ্যালিকা

(ঘ) চাচাতো বোন

৬০।. 296 × 296 + 2 × 296 × 4 + 4 ×4= কত?

(ক) 92000

(খ) 94000

(গ) 90000

(ঘ) 98000

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *