Pteris বাংলাদেশে অতিপরিচিত একটি ফার্ন। রোদে জন্মায় বলে এদেরকে সানফার্ন (Sun-fern) বলা হয়। Pteris–এর প্রায় ২৫০টি প্রজাতি রয়েছে। বাংলাদেশে ১৬টি প্রজাতি পাওয়া যায়। এদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় Pteris vittata। অন্যান্য প্রজাতি গুলোর মধ্যে Pteris longifolia, Pteris cretica, Pteris grandifolia, Pteris palmata প্রভৃতি অন্যতম।