আফ্রিকার স্বহিলি শব্দ Dinga থেকে স্প্যানিশ শব্দ Dengue এর উৎপত্তি। Dengue শব্দের প্রকৃত অর্থ হলো মেরুদন্ডের ব্যথা। একে হাড় ভাঙ্গা জ¦র বা ড্যান্ডি ফিভার বলা হয়। ডেঙ্গু একটি ভাইরাসঘটিত সংক্রামক রোগ। বিশ^ব্যাপি প্রতি বছর ১০০ মিলিয়ন লোক ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়। দক্ষিণ–পূর্ব এশিয়া, দক্ষিণ চীন, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, তাইওয়ান, আফ্রিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মেক্সিকো, মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশসমুহে এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়।
ডেঙ্গু জ্বরের কারণ
Flavi virus নামক এক ধরনের RNA ভাইরাসের কারণে মানুষের ডেঙ্গু জ্বর হয়। এর চারটি প্রকরণ রয়েছে। DENV-1, DENV-2, DENV-3 ও DENV-4। ২–৭ দিন পর জ্বর দেখা দেয়।
ডেঙ্গু জ্বরের সংক্রমণ
Aedes aegypt, Aedes albopictus, Aedes polynesiensis, Aedes scutellaris প্রভৃতি মশা দ্বারা ডেঙ্গু রোগের ভাইরাসের সংক্রমণ ঘটে। ডেঙ্গু মশা দিনের বেলায় মানুষকে কামড়ায়। এই মশা সকাল ও সন্ধ্যায় কামড়ায়। রক্তদান ও অঙ্গদানের মাধ্যমে ডেঙ্গ সংক্রমণ ঘটে। গর্ভবতী মা হতে সন্তানে জীবাণুর সংক্রমণ ঘটে। মানুষের রক্ত গ্রহণের সময় মশার লালার মাধ্যমে জীবাণু মানুষের দেহে প্রবেশ করে। মানুষের দেহে ৮–১০ দিনের মধ্যে সংখ্যা বৃদ্ধি করে।