হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয়

পেশি এবং অস্থি পরস্পরের সাথে টেন্ডন দ্বারা যুক্ত থাকে। তাই পেশিকঙ্কালতন্ত্রের ছন্দোবদ্ধ ক্রিয়াকলাপের উপর যেকোন অঙ্গের সঞ্চালন নির্ভর করে। হাঁটু সঞ্চালনে অস্থি পেশির সমন্বয় নিচে বর্ণনা করা হলো।

১। বক্রীকরণ বা ফ্লেক্সর পেশিঃ হাঁটু সন্ধি পিছনের দিকে বাঁকাতে হ্যামস্ট্রিং পেশি এবং গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি প্রয়োজন হয়। হ্যামস্ট্রিং পেশি তিনটি পেশি নিয়ে গঠিত। বাইসেপস ফিমোরিস, সেমিমেম্ব্রোনোসাস এবং সেমিটেন্ডিনোসাস। এই পেশি গুলো শ্রোণিচক্রের ইশ্চিয়াম থেকে উৎপন্ন হয়ে টিবিয়ার সাথে যুক্ত থাকে। এদের সঙ্কোচনে ফিমার টিবিয়া কাছাকাছি আসে এবং হাঁটুসন্ধিতে ভাঁজ সৃষ্টি হয়।

২। প্রসারণ বা এক্সটেনসর পেশিঃ গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি হলো পায়ের ডিম বা গোড়ালির প্রধান পেশি। ইহা ফিমারের কনডাইল থেকে সৃষ্টি হয় এবং অ্যাসকিলিস কন্ডরা দ্বারা ক্যালকেনিয়াস বা গোড়ালি অস্থির সাথে যুক্ত থাকে। এদের সঙ্কোচনে ফিমার টিবিয়া কাছাকাছি আসে এবং হাঁটুসন্ধি পিছনের দিকে ভাঁজ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dr. Abu Bakkar Siddiq