গ্রীক শব্দ oligo অর্থ কয়েকটি এবং saccharin অর্থ চিনি নিয়ে Olygosaccharide শব্দটি গঠিত। Olygosaccharide এর অর্থ কয়েকটি চিনি। যে সব কার্বোহাইড্রেটকে ভাঙ্গলে বা বিশ্লেষণ করলে কয়েক অণু মনোস্যাকারাইড (৩-১০ অণু) পাওয়া যায় তাদেরকে অলিগোস্যাকারাইড বলে। মনোমার বা মনোস্যাকারাইড গুলো গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হয়ে অলিগোস্যাকারাইড গঠন করে। একটি মনোস্যাকারাইডের হাইড্রোক্সিল গ্রুপ অপর একটি মনোস্যাকারাইডের হাইড্রোক্সিল গ্রুপের সাথে সংযুক্ত হওয়াকে গ্লাইকোসাইডিক লিংকেজ বলে। ড. সিদ্দিক পাবলিকেশন্স
অলিগোস্যাকারাইডের বৈশিষ্ট্য
(i) অলিগোস্যাকারাইড হলো সরল শর্করা।
(ii) একে আর্দ্র বিশ্লেষণ করা যায়।
(iii) এটি একটি ক্ষুদ্র অণু।
(iv) এর আণবিক ওজন ১০,০০০ ডাল্টনের কম।
(v) এটি মিষ্টি স্বাদ যুক্ত।
(vi) ইহা দানাদার এবং পানিতে দ্রবণীয়।
(vii) ইহা একটি অবিজারক সুগার।
কয়েকটি অলিগোস্যাকারাইড
(i) ট্রাইস্যাকারাইডঃ যে সব কার্বোহাইড্রেটকে ভাঙ্গলে বা বিশ্লেষণ করলে তিন অণু মনোস্যাকারাইড পাওয়া যায় তাদেরকে ট্রাইস্যাকারাইড বলে। যেমন- র্যাফিনোজ, র্যাবিনোজ, র্যামিনোজ ও ম্যালিজিটোজ। র্যাফিনোজকে ভাঙ্গলে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও গ্যালাকটোজ পাওয়া যায়। ড. সিদ্দিক পাবলিকেশন্স
(ii) টেট্রাস্যাকারাইডঃ যে সব কার্বোহাইড্রেটকে ভাঙ্গলে বা বিশ্লেষণ করলে চার অণু মনোস্যাকারাইড পাওয়া যায় তাদেরকে টেট্রাস্যাকারাইড বলে। এর রাসায়নিক সংকেত হলো C24H42O21। যেমন- স্ট্যাকিওজ, স্কার্ডোজ প্রভৃতি। স্ট্যাকিওজকে ভাঙ্গলে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও দুই অণু গ্যালাকটোজ পাওয়া যায়। Leguminosae ও Labiatae গোত্রের উদ্ভিদে টেট্রাস্যাকারাইড পাওয়া যায়। Cucurbita pepo উদ্ভিদে টেট্রাস্যাকারাইড থাকে।
(iii) পেন্টাস্যাকারাইডঃ যে সব কার্বোহাইড্রেটকে ভাঙ্গলে বা বিশ্লেষণ করলে পাঁচ অণু মনোস্যাকারাইড পাওয়া যায় তাদেরকে পেন্টাস্যাকারাইড বলে। যেমন- ভার্বাকোজ। Verbescus thepus উদ্ভিদের মূলে পেন্টাস্যাকারাইড থাকে।
(iv) হেক্সাস্যাকারাইডঃ যে সব কার্বোহাইড্রেট ছয় অণু মনোস্যাকারাইড দ্বারা গঠিত তাকে হেক্সাস্যাকারাইড বলে। যেমন- α-Cyclodextrin.
(v) হেপ্টাস্যাকারাইডঃ যে সব কার্বোহাইড্রেট সাত অণু মনোস্যাকারাইড দ্বারা গঠিত তাকে হেপ্টাস্যাকারাইড বলে।
(vi) অক্টাস্যাকারাইডঃ যে সব কার্বোহাইড্রেট আট অণু মনোস্যাকারাইড দ্বারা গঠিত তাকে অক্টাস্যাকারাইড বলে।
(vii) ন্যানাস্যাকারাইডঃ যে সব কার্বোহাইড্রেট নয় অণু মনোস্যাকারাইড দ্বারা গঠিত তাকে ন্যানাস্যাকারাইড বলে।
(viii) ডেকাস্যাকারাইডঃ যে সব কার্বোহাইড্রেট দশ অণু মনোস্যাকারাইড দ্বারা গঠিত তাকে ডেকাস্যাকারাইড বলে।