গ্রীক শব্দ poly অর্থ অনেক এবং saccharin অর্থ চিনি নিয়ে Polysaccharide শব্দটি গঠিত। যে সব কার্বোহাইড্রেটকে ভাঙ্গলে বা বিশ্লেষণ করলে অসংখ্য অণু (১০ এর অধিক) মনোস্যাকারাইড পাওয়া যায় তাদেরকে পলিস্যাকারাইড বলে। এদের সাধারণ সংকেত (C6H10O5)n। যেখানে 10 ≥ n ≤ 3000|
পলিস্যাকারাইডের বৈশিষ্ট্য
(i) এটি একটি জটিল শর্করা।
(ii) একে আর্দ্র বিশ্লেষণ করলে অসংখ্য অণু মনোস্যাকারাইড পাওয়া যায়।
(iii) এটি একটি বৃহৎ অণু।
(iv) এর আণবিক ওজন ১০,০০০ ডাল্টনের বেশি।
(v) এটি স্বাদে মিষ্টি নয়।
(vi) ইহা অদানাদার এবং পানিতে অদ্রবণীয়।
(vii) এতে অ্যালডিহাইড ও কিটোন মূলক থাকে না।
(viii) ইহা একটি অবিজারক সুগার।
১। কাজ ভিত্তিক শ্রেণীবিভাগঃ
কাজের উপর ভিত্তি করে পলিস্যাকারাইডকে তিন ভাগে ভাগ করা হয়।
(i) সঞ্চিত পলিস্যাকারাইডঃ যে সব কার্বোহাইড্রেট জীবদেহে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে তাকে সঞ্চিত পলিস্যাকারাইড বলে। যেমন- স্টার্চ, গ্লাইকোজেন, ইনুলিন, ডেক্সটিন, প্যারামাইলাম, লিভান ইত্যাদি। উদ্ভিদ দেহে স্টার্চ এবং প্রাণীদেহে গ্লাইকোজেন প্রধান সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে। ড. সিদ্দিক পাবলিকেশন্স
(ii) গাঠনিক পলিস্যাকারাইডঃ যে সব কার্বোহাইড্রেট উদ্ভিদের কোষপ্রাচীর গঠন করে তাকে গাঠনিক পলিস্যাকারাইড বলে। যেমন- সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিক এসিড, কাইটিন, কেরাটিন সালফেট ইত্যাদি। সেলুলোজ হলো কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান।
(iii) জটিল পলিস্যাকারাইডঃ যে সব পলিস্যাকারাইড শর্করা ও অশর্করা দ্বারা গঠিত তাকে জটিল পলিস্যাকারাইড বলে। যেমন-মিউকোপলিস্যাকারাইড, অ্যাগার, হায়ালুরোনিক এসিড, কনড্রয়টিন সালফেট, হেপারিন প্রভৃতি। ড. সিদ্দিক পাবলিকেশন্স
২। গঠনগত শ্রেণীবিভাগ
গঠনের উপর ভিত্তি করে পলিস্যাকারাইডকে দুই ভাগে ভাগ করা হয়।
(i) হোমোপলিস্যাকারাইড বা হোমোগ্লাইকেনঃ যে সব কার্বোহাইড্রেট একই ধরনের মনোস্যাকারাইড দ্বারা গঠিত তাদেরকে হোমোপলিস্যাকারাইড বা হোমোগ্লাইকেন বলে। যেমন- স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, ইনুলিন ইত্যাদি।
(ii) হেটারোপলিস্যাকারাইড বা হেটারোগ্লাইকেনঃ যে সব কার্বোহাইড্রেট দুই বা ততোধিক প্রকার মনোস্যাকারাইড দ্বারা গঠিত তাদেরকে হেটারোপলিস্যাকারাইড বা হেটারোগ্লাইকেন বলে। যেমন- হেমিসেলুলোজ, মিউকোপলিস্যাকারাইড, পেকটিন, কাইটিন, অ্যাগার ইত্যাদি।
৩। একক ভিত্তিক শ্রেণীবিভাগঃ গঠনগত এককের ভিত্তিতে পলিস্যাকারাইড কয়েক প্রকার-
(i) গ্লুকোসানঃ যে পলিস্যাকারাইড গ্লুকোজ দ্বারা গঠিত তাকে গ্লুকোসান বলে।
(ii) ফ্রুক্টোসানঃ যে পলিস্যাকারাইড ফ্রুক্টোজ দ্বারা গঠিত তাকে ফ্রুক্টোসান বলে।
(iii) গ্যালাক্টাসানঃ যে পলিস্যাকারাইড গ্যালাক্টোজ দ্বারা গঠিত তাকে গ্যালাক্টাসান বলে।
(iv) হেক্সোসানঃ যে পলিস্যাকারাইড ছয় কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইড দ্বারা গঠিত তাকে হেক্সোসান বলে।