কোলেস্টেরল হলো মনোহাইড্রিক সেকেন্ডারী অ্যালকোহলিক যৌগ। ইহা সাদা এবং স্ফটিকাকার বস্তু। কোলেস্টেরল পানিতে অদ্রবণীয়, ক্লোরোফর্ম, বেনজিন, ইথার ও অ্যালকোহলে দ্রবণীয়। উদ্ভিদদেহে কোলেস্টেরলের পরিমাণ খুব কম। আলু ও চুপড়ি আলুতে কোলেস্টেরল পাওয়া যায়। প্রাণীদেহে কোলেস্টেরল সবচেয়ে বেশি থাকে।
কোলেস্টেরলের কাজ
ইহা কোষঝিল্লির ভেদ্যতা নিয়ন্ত্রণ করে। মানুষের রক্ত প্রবাহে সাহায্য করে। ইহা ফ্যাটি এসিডের সাথে বিক্রিয়া করে মোম গঠন করে।