পাইলোলিক স্ফিংক্টার হতে ইলিওকোলিক স্ফিংক্টার পর্যন্ত ৬-৭ মিটার লম্বা নলাকার অংশকে ক্ষুদ্রান্ত্র বলে। এখানে খাদ্য ৩-৫ ঘন্টা অবস্থান করে। ইহা তিনটি অংশে বিভক্ত। ডিওডেনাম, জেজুনাম ও ইলিয়াম।
(i) ডিওডেনামঃ ক্ষুদ্রান্ত্রের প্রথম এবং ট আকৃতির অংশকে ডিওডেনাম বলে। এর দৈর্ঘ্য ২৫-৩০ সেমি।
(ii) জেজুনাম ঃ ডিওডেনামের পরবর্তী প্রায় ২.৫ মিটার লম্বা নলাকার অংশকে জেজুনাম বলে।
কাজঃ ইহা খাদ্যকে পরিপাক ও শোষণ করে।
(iii) ইলিয়ামঃ জেজুনামের পরবর্তী অংশকে ইলিয়াম বলে। এর দৈর্ঘ্য সমগ্র ক্ষুদ্রান্ত্রের তিন-পঞ্চমাংশ। ইলিয়াম ও বৃহদন্ত্রের সংযোগ স্থলে ইলিওকোলিক স্ফিংক্টার নামক পেশি বলয় থাকে।
কাজঃ ইহাতে আঙ্গুলের মতো ভিলাস থাকে। ভিলাস পরিশোষণ অঞ্চল বৃদ্ধি করে।