জীবের দ্বিপদ নামকরণ (Binomial Nomenclature)
ICBN বা ICZN–এর নীতিমালা অনুযায়ী গণ নামের শেষে প্রজাতিক নাম যুক্ত করে দুইটি পদ বা শব্দ দ্বারা একটি নির্দিষ্ট প্রজাতির একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম প্রদান করাকে দ্বিপদ নামকরণ বলে। ১৭৫৩ সালে সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস জীবের দ্বিপদ নামকরণের প্রক্রিয়া প্রবর্তন করেন।
দ্বিপদ নামকরণের নিয়মাবলী
১। একপদঃ জীবের প্রজাতির উপরের ছয়টি স্তরের নাম হবে একপদী। যেমন – Divission
২। দ্বিপদ নামঃ জীবের প্রজাতি নাম হবে দ্বিপদী। প্রথমটি গণ নাম এবং দ্বিতীয়টি ঐ গণের প্রজাতিক নাম। যেমন–
Mangifera indica
৩। বহুপদী নামঃ জীবের প্রজাতির নিচের স্তরের নামটি হবে বহুপদী। যেমন– Brassica oleracea var. botrytis
৪। নামের ভাষাঃ জীবের বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা রুপান্তরিত ল্যাটিন (latinized) ভাষায় হতে হবে।
৫। আদ্যক্ষরঃ জীবের গণ নামের প্রথম অক্ষর বড় হরফে এবং প্রজাতিক নামের প্রথম অক্ষরসহ সকল অক্ষর ছোট হরফে লেখতে হবে। যেমন– Oryza sativa
৬। ছাপানো অবস্থাঃ জীবের বৈজ্ঞানিক নাম ছাপালে অবশ্যই ইটালিক বা রোমান বা মোটা অক্ষরে ছাপাতে হবে।
৭। হাতে লেখাঃ জীবের বৈজ্ঞানিক নাম হাতে লিখলে অবশ্যই ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে এবং গণ ও প্রজাতিক অংশের নিচে আলাদা আলাদা ভাবে দাগ টানতে হবে। যেমন–
Mangifera indica