মিথোজীবীতা আলোচনা । Symbiosis আলোচনা । ড. সিদ্দিক পাবলিকেশন্স

গ্রীক শব্দ Sym অর্থ together এবং bios অর্থ living নিয়ে Symbiosis শব্দটি গঠিত। ভিন্ন প্রজাতির দুইটি জীব একত্রে বসবাস করার ফলে যদি পরস্পর ক্ষতিগ্রস্ত না হয়, শুধু উপকৃত হয় তবে তাকে মিথোজীবীতা বা মিউচুয়ালিজম (Mutualism) বলে। শৈবাল এবং ছত্রাক মিথোজীবীতা গঠন করে। শৈবাল সদস্যকে ফাইকোবিয়োন্ট বা ফটোবিয়োন্ট এবং ছত্রাক সদস্যকে মাইকোবিয়োন্ট বলে। মিথোজীবীতায় শৈবাল ছত্রাক উভয়ই উপকৃত হয়। মিথোজীবীতা ব্যাখ্যা করা হলো।ড.সিদ্দিক পাবলিকেশন্স

 

শৈবাল কিভাবে উপকৃত হয়

১। লাইকেন থেকে জলীয় বাষ্প ধারণ করে।

২। ছত্রাকের শ্বসনে সৃষ্ট CO2 গ্রহণ করে।

৩। ছত্রাক থেকে খনিজ লবণ শোষণ করে।

৪। ছত্রাকের দেহে আশ্রয় গ্রহণ করে। 

ছত্রাক কিভাবে উপকৃত হয়

১। শৈবাল কর্তৃক সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৃষ্ট খাদ্য গ্রহণ করে।

২। সহজে বংশবৃদ্ধি করতে পারে।ড.সিদ্দিক পাবলিকেশন্স

৩। প্রতিকূল পরিবেশ অতিক্রম করতে পারে।

৪। পৃথিবীর যে কোন পরিবেশে বসবাস করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *