লাইকেন কী । Lichen কী । ড. সিদ্দিক পাবলিকেশন্স

ল্যাটিন শব্দ Leichen অর্থ শৈবালতুল্য ছত্রাক হতে Lichen শব্দটি এসেছে। শৈবাল ও ছত্রাক সহাবস্থানের মাধ্যমে যে নতুন থ্যালাস সৃষ্টি করে তাকে লাইকেন বলে। লাইকেনকে মিথোজীবী বলা হয়।

১৮০৩ সালে বিজ্ঞানী আচারিয়াস (Eric Acharius) সর্বপ্রথম লাইকেন বর্ণনা করেন এবং তাকে লাইকেনের আবিষ্কারক ধরা হয়। আধুনিক গবেষকদের মধ্যে আহমাদজিয়ান (V. Ahmadjian) লাইকেনের উপর সবচেয়ে বেশি গবেষণা করেছেন বলে তাকে আধুনিক লাইকেনতত্তে¡র জনক বলা হয়। পৃথিবীতে ৪০০ গণের ১৭,০০০ প্রজাতির লাইকেনের সন্ধান পাওয়া গিয়েছে এবং এর সংখ্যা ২০,০০০ হবে বলে বিজ্ঞানীগণ ধারণা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *