লাইকেনে শৈবালের উপর ছত্রাকের আধিপত্য । ড. সিদ্দিক পাবলিকেশন্স

লাইকেনে শৈবাল সদস্যটি নিলাভ-সবুজ (Myxophyceae) শ্রেণীর এবং ছত্রাক সদস্যটি Ascomycetes শ্রেণীর হয়ে থাকে। লাইকেনের শৈবাল সদস্যকে ফাইকোবিয়োন্ট বা ফটোবিয়োন্ট এবং ছত্রাক সদস্যকে মাইকোবিয়োন্ট বলে। শৈবাল ও ছত্রাকের সহাবস্থানে শৈবালের চেয়ে ছত্রাক বেশি সুবিধা পায়। শৈবালটি ছত্রাকের ক্রীতদাস হিসেবে থাকে বলে এই অবস্থানকে হেলোটিজম (Helotism) বলে। ছত্রাক হস্টোরিয়া নামক শোষক দ্বারা পুষ্টি সংগ্রহ করে বলে এরুপ সহাবস্থানকে আংশিক পরজীবিতা বলে। কোন কোন উদ্ভিদবিজ্ঞানী লাইকেনে ছত্রাকের অবস্থানকে শৈবালের উপর নিয়ন্ত্রিত পরজীবী বলে চিহ্নিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *