লাইসোজোম (Lysosome)
গ্রীক শব্দ Lyso অর্থ হজমকারী এবংsoma অর্থ বস্তু নিয়ে Lysosme শব্দটি গঠিত। এর অর্থ হলো বস্তু হজমকারী। কোষের সাইটোপ্লাজমে অবস্থিত অতি ক্ষুদ্র কোষীয় অঙ্গাণু যা পাচনকারী এনজাইম ধারণ করে ও খাদ্যকে পাচিত করে তাকে লাইসোজোম বলে। একে কোষের পাকস্থলী বলা হয়। ১৯৫৫ সালে বেলজিয়ান কোষবিজ্ঞানী দ্য দু’বে এর নামকরণ করেন লাইসোজোম।
বিস্তৃতিঃ প্রায় সব প্রাণিকোষে লাইসোজোম থাকে। শ্বেত রক্তকণিকা, যকৃতকোষ, স্নায়ুকোষ, বৃক্ককোষ প্রভৃতিতে লাইসোজোম সবচেয়ে বেশি থাকে। লোহিত রক্তকণিকায় (RBC), ঈস্ট এবং অধিকাংশ উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না। সম্প্রতি উদ্ভিদ কোষে লাইসোজোম আবিষ্কৃত হয়েছে। উদ্ভিদ কোষের লাইসোজোমকে Spherosome বা Oleosome বলা হয়। পিঁয়াজের বীজ, ভূট্রা এবং তামাকের কোষে লাইসোসোম পাওয়া যায়।
উৎপত্তিঃ লাইসোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে উৎপত্তি লাভ করে।