জীবের দ্বিপদ নামকরণ (Binomial Nomenclature)

 

জীবের দ্বিপদ নামকরণ (Binomial Nomenclature)

ICBN বা ICZNএর নীতিমালা অনুযায়ী গণ নামের শেষে প্রজাতিক নাম যুক্ত করে দুইটি পদ বা শব্দ দ্বারা একটি নির্দিষ্ট প্রজাতির একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম প্রদান করাকে দ্বিপদ নামকরণ বলে। ১৭৫৩ সালে সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস জীবের দ্বিপদ নামকরণের প্রক্রিয়া প্রবর্তন করেন।

 

দ্বিপদ নামকরণের নিয়মাবলী

১। একপদ জীবের প্রজাতির উপরের ছয়টি স্তরের নাম হবে একপদী। যেমনDivission

২। দ্বিপদ নামঃ  জীবের প্রজাতি নাম হবে দ্বিপদী। প্রথমটি গণ নাম এবং দ্বিতীয়টি গণের প্রজাতিক নাম। যেমন

Mangifera  indica

৩। বহুপদী নাম জীবের প্রজাতির নিচের স্তরের নামটি হবে বহুপদী। যেমনBrassica  oleracea  var.  botrytis

৪। নামের ভাষা  জীবের বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা রুপান্তরিত ল্যাটিন (latinized) ভাষায় হতে হবে।

৫। আদ্যক্ষর  জীবের গণ নামের প্রথম অক্ষর বড় হরফে এবং প্রজাতিক নামের প্রথম অক্ষরসহ সকল অক্ষর ছোট হরফে লেখতে হবে। যেমনOryza  sativa

৬। ছাপানো অবস্থা জীবের বৈজ্ঞানিক নাম ছাপালে অবশ্যই ইটালিক বা রোমান বা মোটা অক্ষরে ছাপাতে হবে।

৭। হাতে লেখা জীবের বৈজ্ঞানিক নাম হাতে লিখলে অবশ্যই ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে এবং গণ প্রজাতিক অংশের নিচে আলাদা আলাদা ভাবে দাগ টানতে হবে। যেমন

Mangifera  indica

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *