প্রাণীকে যে সব ধাপ বা স্তরে স্থাপন করা হয় তাকে শ্রেণীবিন্যাসের একক বলে। প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপ বা একককে ট্যাক্সন বলে। International Code of Zoological Nomenclature (ICZN) স্বীকৃত প্রাণীর ৭টি একক বা ট্যাক্সা ব্যবহার করা হয়। শ্রেণীবিন্যাসের সময় ট্যাক্সা গুলোকে একটি সুনির্দিষ্ট কাঠামোতে সাজানো হয়। একে শ্রেণীবিভাগ নিয়ামক বা ট্যাক্সোনমিক হায়ার্কি বলে।
১। প্রজাতি (Species)ঃ প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে ছোট একক। একে মৌলিক একক বলা হয়। দৈহিক দিক থেকে সর্বাধিক মিল সম্পন্ন এক দল জীবগোষ্ঠী, যারা নিজেদের মধ্যে যৌন মিলনের মাধ্যমে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম কিন্তু অন্য গোষ্ঠীর সাথে যৌন মিলনের মাধ্যমে উর্বর সন্তান উৎপাদনে অক্ষম তাদেরকে প্রজাতি বলে। প্রজাতির আচরণগত ও বাস্তুসংস্থানিক বৈশিষ্ট্যকে নীশ বলা হয়। প্রয়োজনে প্রজাতিকে উপপ্রজাতি, প্রকরণ প্রভৃতি নি¤œস্তরে ভাগ করা যায়।
শ্রেণিতত্ত¡বিদ E. Mayer (১৯৬৯) এর মতে, প্রজাতি হলো আন্তঃপ্রজননশীল এমন একটি জীবগোষ্ঠী যারা নিকটতম অনুরূপ জীবগোষ্ঠীর প্রজননিক দৃষ্টিকোণ থেকে বিচ্ছিন্ন। ১৬৮৬ সালে John Ray সর্বপ্রথম Species শব্দটি ব্যবহার করেন। প্রতিটি প্রজাতির একটি বৈজ্ঞানিক নাম থাকে। পৃথিবীর সকল ধানের বৈজ্ঞানিক নাম হলো Oryza sativa.
২। গণ (Genus)ঃ গণ হলো শ্রেণীবিন্যাসের দ্বিতীয় একক বা ট্যাক্সন। পরস্পর নিকট সম্পর্কযুক্ত একাধিক প্রজাতি নিয়ে গঠিত হয় গণ। কাঁঠাল (Artocarpus heterophyllus), চাপালিশ (Artocarpus chaplasha), ডেওয়া (Artocarpus lacucha) ইত্যাদি নিকট সম্পর্কযুক্ত প্রজাতি দ্বারা Artocarpus গণ গঠিত হয়েছে।
৩। গোত্র (Family)ঃ গোত্র হলো শ্রেণীবিন্যাসের তৃতীয় একক বা ট্যাক্সন। পরস্পর নিকট সম্পর্কযুক্ত একাধিক গণ নিয়ে গঠিত হয় গোত্র। উদ্ভিদের গোত্রের নামের শেষে aceae যুক্ত করা হয়। Artocarpus, Ficus, Morus ইত্যাদি নিকট সম্পর্কযুক্ত গণ দ্বারা Moraceae গোত্র গঠিত হয়েছে।
৪। বর্গ (Order)ঃ বর্গ হলো শ্রেণীবিন্যাসের চতুর্থ একক বা ট্যাক্সন। পরস্পর নিকট সম্পর্কযুক্ত একাধিক গোত্র নিয়ে গঠিত হয় বর্গ। উদ্ভিদের বর্গের নামের শেষে ales যুক্ত করা হয়। Sapindales, Morales, Malvales ইত্যাদি হলো বর্গ।
৫। শ্রেণী (Class)ঃ শ্রেণী হলো শ্রেণীবিন্যাসের একটি উচ্চতর একক বা ট্যাক্সন। পরস্পর নিকট সম্পর্কযুক্ত একাধিক বর্গ নিয়ে গঠিত হয় শ্রেণী। উদ্ভিদের শ্রেণীর নামের শেষে opsida যুক্ত করা হয়। Magnoliopsida, Liliopsida ইত্যাদি হলো শ্রেণী।
৬। বিভাগ (Division)ঃ বিভাগ হলো শ্রেণীবিন্যাসের একটি উচ্চতর একক বা ট্যাক্সন। পরস্পর নিকট সম্পর্কযুক্ত একাধিক শ্রেণী নিয়ে গঠিত হয় বিভাগ বা পর্ব। উদ্ভিদের বিভাগের শেষে phyta যুক্ত করা হয়।
৭। জগত (Kingdom)ঃ পৃথিবীর সকল উদ্ভিদ Plantae জগতের অন্তর্ভূক্ত।