১। মাটির উর্বরতা বৃদ্ধিঃ Riccia–এর মৃতদেহ মাটির সাথে মিশে মাটির উর্বরতা বৃদ্ধি করে। গ্রীষ্মমন্ডলীয় বনের পুষ্টি চাহিদা পূরণ করে এবং মেরু অঞ্চলের মাটির উপর পারমাফ্রস্ট স্তর গঠন করে।
২। ভূমিক্ষয় রোধঃ ইহা জলাশয়ের পাড়ে জন্মে এবং ভূমিক্ষয় রোধ করে।
৩। অর্থনৈতিক গুরুত্বঃ অর্থনীতিতে মসের তেমন কোন গুরুত্ব নাই। তবে পিট মস অর্থনৈতিক ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৪। পরিবেশ দূষণের সূচকঃ ইহা পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে।
৫। পরিবেশ বিশোধনঃ ইহা সালোকসংশ্লে¬ষণ প্রক্রিয়ায় CO2 গ্রহণ এবং O2 নির্গত করে পরিবেশকে নির্মল রাখতে সাহায্য করে।
৬। গবেষণাঃ রিক্সিয়া হলো প্রথম স্থলজ উদ্ভিদ। এ কারণে ইহা গবেষণার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়।
৭। দালান ও প্রাচীরের ক্ষয়ঃ ইহা পুরাতন দালান ও প্রাচীরের গায়ে জন্মে ক্ষয় সাধন করে।
৮। বিবর্তন সম্পর্কে ধারণাঃ রিক্সিয়ায় প্রথম স্থলজ উদ্ভিদের বৈশিষ্ট্য থাকায় ইহা বিবর্তন সম্পর্কে ধারণা দিতে সাহায্য করে।