আগাছানাশক জমিতে প্রয়োগ করলে ফসলী উদ্ভিদের ব্যাপক ক্ষতি হয়। Streptomyces নামক ব্যাকটেরিয়া হতে Bar gene পৃথক করে টমেটো, আলু, তামাক, ভূট্রা, গম প্রভৃতি গাছে প্রয়োগ করে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে। এসব ট্রান্সজেনিক উদ্ভিদ ফসফিনোথ্রিসিন নামক আগাছানাশক প্রতিরোধ করতে পারে।
Category: Biology Second Paper
নাইট্রোজেন সংবন্ধন কী ।। Nitrogen fixing কী
নাইট্রোজেন সংবন্ধনকারী Rhizobium ব্যাকটেরিয়া হতে নিফ জিন পৃথক করে ধান গাছের ক্রোমোজোমে প্রবেশ করানো হয়েছে। এই ধান গাছ নাইট্রোজেন সংবন্ধন করতে পারে এবং ইউরিয়া সার প্রয়োগের প্রয়োজন হয় না।
ট্রান্সজেনেসিস পদ্ধতি ।। Transgenesis
ট্রান্সজেনেসিস প্রক্রিয়ায় Agrobacterium থেকে নিমাটোড স্পেসিফিক জিন নিয়ে উদ্ভিদ কোষে প্রবেশ করানো হয়। এতে উদ্ভিদ কোষে সেন্স এবং অ্যান্টিসেন্স RNA তৈরী হয়। এরা পরস্পর পরিপূরক হওয়ায় দ্বিসূত্রক RNA গঠন করে। ইহা ডাইসার এনজাইম দ্বারা ২১-২৩টি খন্ডে বিভক্ত হয়। প্রতিটি খন্ডকে Small interfering RNA (siRNA) বলে। siRNA এবং RNA মিলে RNA Induced Splicing Complex (RISC) গঠন করে। RISC নেমাটোডের mRNA-কে বিশ্লিষ্ট করে দেয়। ফলে ট্রান্সজেনিক পোষকে নিমাটোড মারা যায়।
রিকম্বিন্যান্ট DNA ।। রোগ প্রতিরোধী জাত সৃষ্টি রিকম্বিন্যান্ট DNA এর ভূমিকা
রিকম্বিন্যান্ট DNA প্রযুক্তির মাধ্যমে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও কীটপতঙ্গ প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে। বর্তমানে টমেটো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মাইল্ড গ্রীন মোজাইক ভাইরাস, পেঁপের রিং স্পট, আলুর বিলম্বিত ধ্বসা প্রভৃতি প্রতিরোধী জাত সৃষ্টি করা হয়েছে। অস্ট্রেলিয়ান বিজ্ঞানী সেয়ার Aagilops umbellulata হতে Rus+ প্রতিরোধক জিন নিয়ে Kile গমে প্রবেশ করিয়ে Rust প্রতিরোধক গমের জাত সৃষ্টি করেছেন। আমেরিকান বিজ্ঞানীরা ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধী RPS2 ও L2 জিন শনাক্ত করেছেন। এসব জিন ফসলী উদ্ভিদে প্রবেশ করানোর কাজ চলছে।
রিকম্বিন্যান্ট DNA ।। ভিটামিন সমৃদ্ধ ভূট্রার জাত সৃষ্টিতে রিকম্বিন্যান্ট DNA এর ভূমিকা ।। multivitamin corn
২০০৯ সালে স্পেনের ড. পল ক্রিস্টো ভিটামিন-সি, বিটা ক্যারোটিন ও ফলিক এসিড সৃষ্টিকারী M17W জিন ভূট্রায় প্রবেশ করে ট্রান্সজেনিক ভূট্রা সৃষ্টি করেছেন। এই ভূট্রা কোটি মানুষের ভিটামিনের চাহিদা পূরণ করছে।
পুংবন্ধত্ব উদ্ভিদ কী
সুপ্রজননের ক্ষেত্রে পুংবন্ধত্ব উদ্ভিদ প্রয়োজন হয়। ব্যাকটেরিয়ার রাইবোনিউক্লিয়েজ জিন উদ্ভিদে প্রয়োগ করে পরাগরেণু উৎপাদন বন্ধ করা হয়েছে। সরিষা, তামাক, লেটুস, কফি, তুলা, টমেটো, আলু প্রভৃতি উদ্ভিদে পুংবন্ধ্যাত্ব সৃষ্টি করা হয়েছে।
দ্যুতিময় উদ্ভিদ কী
জোনাকীর আলো উৎপাদনকারী লুসিফেরিন জিন তামাক গাছে প্রবেশ করিয়ে ট্রান্সজেনিক তামাক গাছ তৈরী করা হয়েছে। ট্রান্সজেনিক তামাক গাছ রাতে আলো বিচ্ছুরিত করে। ফলে পথিকদের পথ চলতে সুবিধা হয়।
বায়োরিয়েক্টর কী ।। Bioreactor কী
ট্রান্সজেনিক প্রাণিকে বায়োরিয়েক্টর হিসেবে ব্যবহার করে এদের দুধ, রক্ত ও মূত্র থেকে ওষুধ তৈরী করা হয়। একে মলিক্যুলার ফার্মিং বলে। এসব ওষুধ বহুবিধ রোগ নিরাময়ে ব্যবহার হয়।
রিকম্বিন্যান্ট DNA ।। জীবের গুণগত মান উন্নয়ন রিকম্বিন্যান্ট DNA এর ভূমিকা
(i) অস্ট্রেলিয়ায় ভেড়া পালন একটি উত্তম ব্যবসা। ভেড়াথেকে পশম ও মাংস পাওয়া যায়। ভেড়া ক্লোভার জাতীয় ঘাস খায়। ক্লোভার ঘাসে সালফারের পরিমাণ কম থাকায় পশম উন্নত হয় না। সূর্যমুখী থেকে সালফার উৎপাদনকারী জিন ক্লোভার ঘাসে প্রবেশ করে ক্লোভার ট্রান্সজেনিক ঘাস তৈরী করা হয়েছে। এই ঘাস খেয়ে ভেড়ার সালফারের অভাব পুরণ হয়েছে এবং ভেড়ার পশমের গুণগত মানের উন্নয়ন হয়েছে।
(ii) জীবপ্রযুক্তির মাধ্যমে ট্রান্সজেনিক প্রাণী সৃষ্টি করা হয়। ট্রান্সজেনিক প্রাণীর দুধ, রক্ত ও মূত্র থেকে ওষুধ তৈরী করা হয়।
(iii) ল্যাক্টোফেরিন এনজাইমের অভাবে গরুর বাটে ম্যাস্টাইটিস রোগ হয় এবং দুধের উৎপাদন কমে যায়। ষাঁড় গরুতে ল্যাক্টোফেরিন প্রবেশ করিয়ে ট্রান্সজেনিক ষাঁড় সৃষ্টি করা হয়। এই ট্রান্সজেনিক ষাঁড়ের বংশধর ম্যাস্টাইটিস প্রতিরোধী হয়।
(iv) মানুষের বৃদ্ধি হরমোনের জিন ভেড়ায় প্রবেশ করিয়ে অধিক বৃদ্ধিশীল ভেড়া উৎপাদন করা হয়েছে।
(v) স্যালমন, ট্রাউট ও পোনা মাছে সামুদ্রিক মাছের জিন ঢুকিয়ে অধিক বৃদ্ধিশীল মাছ উদ্ভাবন করা হয়েছে। স্যালমন এর বৃদ্ধি ৩০ গুণ বেশি হয়েছে।
(vi) গাভীতে বোভাইন সোমাটোট্রপিন প্রয়োগ করে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করা হয়েছে।
রিকম্বিন্যান্ট DNA ।। ফ্লেভার সেভার টমেটো সৃষ্টিতে রিকম্বিন্যান্ট DNA এর ভূমিকা
জঙ্গি জাতের টমেটো (Lycopersicon escolentum) থেকে PG জিন সংগ্রহ করে আধুনিক জাতের টমেটোতে (Lycopersicon lycopersicum) প্রবেশ করিয়ে ফ্লেভার সেভার টমেটো (CGN-89564-2) সৃষ্টি করা হয়েছে। এই টমেটোর স্বাদ ও গন্ধ উন্নত। ইহা পাকে দেরীতে, সহজে পচে না এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এছাড়া উদ্ভাবন করা হয়েছে ব্রিটিশ জেনেকা টমেটো।