জিনগত পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন যে সব জীব সৃষ্টি করা হয় তাকে GMO (Genetically Modified Organism) বা GEO (Genetically Egineered Organism)) বলে। ট্রান্সজেনেসিস পদ্ধতিতে এই জীবের উৎপত্তি ঘটে।
১৯৯৫ সালে আমেরিকায় সর্বপ্রথম GMO খাদ্য মানুষের আহার যোগ্য বলে ঘোষণা করা হয়। ১৯৯৯ সালের মধ্যে প্রায় ৫০% শস্য, তুলা ও সয়াবিন GM বলে জানা যায়। ২০১০ সালে বিশ্বের ২৯টি দেশের ৯.৮ মিলিয়ন বর্গকিলোমিটার জমি GM খাদ্যশস্য চাষের আওতায় আসে। বর্তমানে আর্জেন্টিনা, ব্রাজিল, আমেরিকা, সুইজারল্যান্ড, কানাডা, ইন্ডিয়া প্রভৃতি দেশ ৯০% GM খাদ্যশস্য উৎপাদন করে।