৩৪ তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০৭ । 34th BCS International Affairs Written

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়আন্তর্জাতিক বিষয়াবলী

বিষয় কোড-০০৭

সময়-৩ ঘন্টা

পূর্ণমান-১০০

 

[বিঃদ্রঃ ১নং আথবা ২নং সহ যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দিন]   ৫×২০ = ১০০

১। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিনঃ  ৪×৫ = ২০

(ক) জেনেভা কনভেনশন কি এবং এর মূল উদ্দেশ্য কি?
(খ) ট্যারিফ ও ট্যাক্স এর মধ্যে পার্থক্য উদাহরণসহ আলোচনা করুন।
(গ) সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক আদালত বা ট্রাইব্যুনালের কাজ কি? এর সদর দপ্তর কোথায়?
(ঘ) কূটনীতিকগণ কর্মরত অবস্থায় কোনো দেশে কি ধরনের সুবিধাদি ও দায়মুক্তি (Immunities) পায়ে থাকেন?
(ঙ)Balance of Power বলতে কি বুঝায়?
(চ) উপনিবেশবাদ এবং নব-উপনিবেশবাদ বলতে কি বুঝায়? উদাহরণসহ লিখুন।
(ছ) কিয়োটো চুক্তি কি? এ চুক্তিটি কি উদ্দেশ্যে, কোথায় স্বাক্ষরিত হয়েছিল?

২। টীকা লিখুন (যে কোনো পাঁচটি)    ৪×৫ = ২০

(ক) জাপানের আইনসভা;
(খ) বিশ্বায়ন (Globalization);
(গ) এশিয়ান হাইওয়ে;
(ঘ) এ্যামব্যাসেডর ও হাইকমিশনার;
(ঙ) বাংলাদেশ-ভারত মৈত্রী ও সহযোগিতা চুক্তি;
(চ) নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য দেশের ভূমিকা;
(ছ) World Economic Forum.

৩। নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ

(ক) বিংশ শতাব্দী প্রথম মহামন্দা (Great Depression) কখন শুরু হয় এবং এর পিছনে কি কি কারণ ছিল?    ১০
(খ) নুরেমবার্গ বিচার বলতে কি বুঝায়? এখানে কাদেও বিচার করা হয়? ১০

৪। নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ

(ক) ষোড়শ জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন করে, কোথায় অনুষ্ঠিত হয়? ৪
(খ) বিশ্ব রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা ও কর্মপদ্ধতি সংক্ষেপে আলোচনা করুন। ১০
(গ) জোট নিরপেক্ষ আন্দোলনের মূলনীতিগুলো লিখুন। ৬

৫। নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ

(ক) APEC কি? এ সংস্থাটি কত সালে, কাদের উদ্যেগে প্রতিষ্ঠিত হয়? ৪
(খ) APEC এর মূল তিনটি কর্মক্ষেএ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। ৪ x ৩ = ১২
(গ) APEC কর্তৃক অনুসারিত নীতিমালাগুলো সদস্য দেশগুলোর জন্য কোনো সমস্যা সৃষ্টি করেছে কি? করে থাকলে পয়েন্ট আকারে লিখুন। ৪

৬। নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ

(ক) অর্থনৈতিক কূটনীতির সংজ্ঞা দিন। বর্তমান বিশ্ব ব্যবস্থায় অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব বৃদ্ধি পাওয়ার কারণসমূহ বিশ্লেষণ করুন। ১০
(খ) মার্কিন যুক্তরাষ্ট্রেও পররাষ্ট্রনীতির নিয়ামকগুলো সাম্প্রতিক সময়ের আলোকে বিশ্লেষণ করুন। ১০

৭। নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ

(ক) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ সৌদি আরব কর্তৃক প্রত্যাখ্যানের কারণগুলো আলোচনা করুন। ১০
(খ) পণ্য বিনিময় বা বার্টার অব কমোডিটিস বলতে কি বুঝায়? কোন পরিস্থিতিতে পণ্য বিনিময় চুক্তি সম্পাদিত হয়? ১০

৮। নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ

(ক) সন্ত্রাসবাদ কি? “মুসলিম বিশ্ব সন্ত্রাসের শিকার”-এ বক্তব্যের সাথে আপনি কি একমত? ব্যাখ্যা দিন। ১০
(খ) জাতিগত সংঘাত বলতে কি বুঝায়? এই সংঘাত সৃষ্টির মূল কারণগুলো বর্ণনা করুন। ১০

 

৩৪ তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলী দ্বিতীয় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০৬ । 34th BCS Bangladesh Affairs Second Written

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলাদেশ বিষয়াবলী দ্বিতীয় পত্র

বিষয় কোড-০০৬

সময়-৩ ঘন্টা

পূর্ণমান-১০০

 

[বিঃদ্রঃ ১নং সহ যে কোন ৫টি প্রশ্নের উত্তর দিন]  ৫×২০ = ১০০

১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন সালের কোন তারিখ হতে কার্যকর হয়? এতে বিধৃত মৌলিক অধিকারসমূহ বর্ণনা করুন এবং কি পরিস্থিতিতে এবং কোন অনুযায়ী মৌলিক অধিকার সাময়িকভাবে স্থগিত করা যায়?

২। সুশাসন জনপ্রশাসনের একটি সর্বগৃহীত বৈশিষ্ট্য হিসেবে স্বীকৃত। বিষয়টি ব্যাখ্যাপূর্বক সুশাসন এর উপরে বিস্তারিত আলোচনা করুন। সুশাসন প্রতিষ্টায় বাংলাদেশের সাফল্য ব্যর্থতা এবং আপনার মতামত বর্ণনা করুন।

৩। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আলোকে নিুের যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখুনঃ-

(ক) সংবিধানে রাষ্ট্রধর্ম সম্পর্কিত বিধান কি?
(খ) সংবিধানের প্রাধান্য বলতে কি বোঝায় তা অনুচ্ছেদ উল্লেখপূর্বক বর্ণনা করুন।
(গ) সংবিধানে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসাবে নাগরিকদের জন্য কি কি বিষয়সমূহ অর্জন নিশ্চিত করার কথা বলা হয়েছে?
(ঘ) চলাফেরার ও সমাবেশের স্বাধীনতা সম্পর্কিত সংবিধানের বিধানদ্বয় কি কি এবং তা কোন কোন অনুচ্ছেদে রয়েছে?
(ঙ) জাতীয় সংসদেও সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা উল্লেখ করুন।

৪। জাতিয় শিক্ষানীতি ২০১৩ এর মৌলিক বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করুন। এই শিক্ষানীতি
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কি ধরনের সংস্কার নিশ্চিত করতে পারে-বিস্তারিত বর্ণনা করুন।

৫। বাংলাদেশের ভৌগলিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। সংক্ষেপে বাংলাদেশের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও ঐতিহ্য আলোচনা করুন।

৬। বাজার অর্থনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার প্রাসঙ্গিকতা প্রাতিষ্ঠানিক কাঠামো প্রক্রিয়া ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করুন।

৭। সিভিল সোসাইটি কি? এর বৈশিষ্ট্যসমূহসহ লিখুন। বাংলাদেশে সিভিল সোসাইটির সঠিক রূপ, কার্যক্রম এবং সরকারের সাথে এর সম্পর্ক বিষয়ে আলোচনা করুন এবং এর কাঙ্খিত ভূমিকা ঊাংলাদেশে কি হতে পারে বলে আপনি মনে করেন তাও উল্লেখ করুন।

৮। বাংলাদেশে ঋণ প্রদানে আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিবির সমধর্মী শর্তগুলো কি কি? সকল শর্তই কি পরিহার করতে পারলে তা পরিহার করা উচিত এবং শর্তগুলো সঠিক বা আংশিক জনস্বার্থের অনুকূল কি? মতামত দিন।

 

৩৪ তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রথম পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০৫ । 34th BCS Bangladesh Affairs Paper Written

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলাদেশ বিষয়াবলী প্রথম পত্র

বিষয় কোড-০০৫

সময়-৩ ঘন্টা

পূর্ণমান-১০০

 

[বিঃদ্রঃ ১নং থেকে ৬নং পর্যন্ত প্রশ্নের মধ্য হতে যে কোন ৪টি এবং অবশিষ্ট প্রশ্নের মধ্য থেকে যে কোনো ৪টি প্রশ্নে উত্তর দিতে হবে]

১। ১৮৭১ সাল হতে ২০১১ সাল পর্যন্ত জনগণনাসমূহে প্রপ্ত তথ্য অনুযায়ী এদেশের ডেমোগ্রাফিক বৈশিষ্ট্য বর্ণনা করুন। ১৫

২। বাংলাদেশের অভ্যুদয়ে বাঙালি সংস্কৃতি কিভাবে প্রাণশক্তি হিসেবে কাজ করেছে? ১৫

৩। ১৯৪৭ উত্তর সময়ে বাংলাদেশ অঞ্চলে বাংলা সাহিত্যের যে বিকাশ সাধিত হয়েছে এর বর্ণনা দিন। ১৫

৪। বাংলাদেশে জলসেচন কর্মে জলসম্পদের অপচয় সম্পর্কে বিশদভাবে লিখুন। ১৫

৫। বাংলাদেশে মানবসম্পন বিকাশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার তাৎপর্য ব্যাখ্যা করুন। ১৫

৬। বাংলাদেশে অর্থনীতির বিকাশের জন্য এ যাবত গৃহীত কৌশল ও নীতিসমূহের সমালোচনামূলক পর্যালোচনা করুন। ১৫

৭। টীকা লিখুন (যে কোনো পাঁচটি): ২×৫ = ১০

(ক) GNP;
(খ) লোকগীতি;
(গ) প্রিন্টমিডিয়া;
(ঘ) ললিতকলা;
(ঙ) কাব্যসাহিত্য;
(চ) সুশীলসমাজ;
(ছ) নগর সভ্যতা।

৮। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন :

(ক) সমুদ্রজলস্ফীতি জনিত কারণে বাংলাদেশের কি বিপদ ঘটতে পারে? ৫
(খ) বৃষ্টিপাত হ্রাসজনিত কারণে বাংলাদেশে এর কি প্রভাব পড়তে পারে? ৫

৯। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন :

(ক) বাংলাদেশে পরমাণু বিদ্যুতের সম্ভাবনা কি? ৫
(খ) বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো ভবিষ্যতে কি সঙ্কটে পড়তে পারে? ৫

১০। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন :

(ক) বাংলাদেশে কি কি পরমাণু খনিজ আছে? ২
(খ) অ্যাপারেল্স্ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কি? ২
(গ) চিনি শোধন শিল্পে বাংলাদেশের সাফল্য কি? ২
(ঘ) বন্যপ্রাণি সংরক্ষণে বাংলাদেশের সাফল্য ও ব্যর্থতা কি? ৪

১১। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন :

(ক) বাংলাদেশে প্রাথমিক ও গণশিক্ষা ব্যবস্থার অগ্রগতি কতটুকু? ৪
(খ) বাংলাদেশের উচ্চ শিক্ষা বিকাশে অ-সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের ভূমিকা
ব্যাখ্যা করুন।                  ৬

১২। সংক্ষিপ্ত বর্ণনা দিন : ২×৫ = ১০

(ক) ম্যানগ্রোভ অরণ্য।
(খ) বিপন্ন প্রণীকূল।
(গ) পর্ণমোচি বৃক্ষেও বন।
(ঘ) পরমাণু শক্তি কমিশন।
(ঙ) তিতাস গ্যাস ক্ষেত্র।

 

৩৪ তম বিসিএস ইংরেজি দ্বিতীয় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০৪ । 34th BCS English Second Paper Written

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

Subject : English Second Paper

Subject Code-004

Time-3 Hours :  Full Marks-100

  1. Write an essay on any one of the following : 1×30 = 30

(a) Green Revolution;
(b) Dreams;
(c) Need for consensus in Nation Building: A Bangladesh Perspective.

  1. Write an essay on any one of the following topics according to the given guidelines 1×30 = 30
  2. a) Emancipation of Women:

(i) Introduction
(ii) What you mean by emancipation of women
(iii) Why emancipation of women is crucially important for society in general
(iv) The status of women in the developed world
(v) The status of women in the underdeveloped and developing societies
(vi) Why emancipation of women is an imperative in Bangladesh
(vii) Conclusion

(b) Political Violence:

(i) What you mean by violence
(ii) When violence becomes ‘political’
(iii) Its manifestations
(iv) Circumstances leading to political violence
(v) Reasons advanced for and against it
(vi) Possible effects of continued political violence on the body-politic ‘
(vii) Political violence in the Bangladesh perspective
(viii) Conclusion

  1. (a) Write a letter to a friend expressing your anxieties over forces threatening to harm the cherished ideals of our Liberation War. 1×20 = 20

Or,

(b) Write a letter to the editor of a newspaper about slums in every city of Bangladesh and solution to the problem.

  1. Write an objective report on any one of the following : 1×20 = 20

(a) Fire on a garment factory
(b) A vote centre
(c) Cyber cafe

 

৩৪ তম বিসিএস ইংরেজি প্রথম পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০৩ । 34th BCS English First Paper Written

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

Subject : English First Paper

Subject Code-003

Time-3 Hours           Full Marks-100

 

  1. Translate into Bangla : 1×20 = 20

Man is liable to some troubles from which society cannot save him—he has always suffered from death, sorrow, disappointments of various kinds and disease, etc. It is only self-confidence and a absolute reliance on God that can save him from them. If he gains self-confidence and devotion to God, even the direct misfortune will not be able to upset him in any way. Strong in his own power, he will face all his troubles with a smiling face. But our students are deprived of this education under the present system. It has to be reintroduced if our men, and for that matter the country, are to be saved.

  1. Translate into English : 1×20 = 20

আমরা যে অত্যাধুনিক পৃথিবীর বাসিন্দা সে পৃথিবী আদিম সমাজ ও আমাদের পূর্ব পূরূষদের পৃথিবী থেকে সম্পূর্ন আলাদা। এটি একটি পরষ্পর সম্পর্কিত পৃথিবী যেখানে এক দেশের ঘটনাবলি সহজেই অন্য দেশের ঘটনাবলির উপর প্রভাব বিস্তার করে। কোন দেশে বন্যা, দুর্ভিক্ষ, মহামারী বা মানবিক বিপর্যয় দেখা দিলে তা সাথে সাথে আমাদের গোচরে আসে, বলা যায় – চক্ষের নিমিষে। এ ব্যাপারে সব থেকে কার্যকরী ভূমিকা পালন করে ইন্টারনেট, উপগ্রহ চ্যানেলগুলো ও সংবাদপত্র। এদের কল্যানে সমস্ত পৃথিবী একটি বইশ্বিক গ্রামে পরিনত হয়েছে। হোক সে পৃথিবীর অগম্য প্রত্যন্ত অঞ্চলসমুহ যেমন উত্তর ও দক্ষিন মেরু, গভীর স্বাপদসঙ্কুল অরণ্য যেমন আমাজন ও আফ্রিকা, অজানা রহস্য ঘেরা ঐতিহাসিক ঘটনা যেমন মিশরের পিরামিড অথবা টাইটানিকের সলিল সমাধি, শেষ পর্যন্ত সবকিছুই আমাদের কাছে উন্মোচিত হয়।

  1. Amplify the idea in one of the following : 1×20 = 20

(a) Man is born free but everywhere he is in chains.
(b) Procrastination is the thief of time.
(c) ‘The old order changeth yielding place to the new.’

  1. Write a précis of the following passage : 1×15 = 15

Cultural diversity is the quality of diverse or different cultures, as opposed to monoculture, as in the global monoculture or a homogenization of cultures, akin to cultural decay. For example, before Hawaii was conquered by Europeans, the culturally diverse Hawaiian culture existed in the world and contributed to the world’s cultural diversity. Now Hawaii has been westernized, the vast majority of its culture has been replaced with Western or American culture.

The phrase ‘cultural diversity’ can also refer to different cultures having respect for each other’s differences. The phrase ‘cultural diversity’ is sometimes misused to mean the variety of human societies or culture in a specific region, or in the world as a whole; but these phenomena are multiculturalism rather than cultural diversity.

By analogy with biodiversity, which is thought to be essential to the long term survival of life on earth, it can be argued that cultural diversity may be vital for the long term survival of humanity, and that the conservation of indigenous cultures may be as important ‘to mankind as the conservation of species and ecosystem is to life in, general. The general conference of UNESCO took this position in 2001 asserting in article l of the Universal Declaration on Cultural Diversity that cultural diversity is as necessary for humankind as biodiversity is for nature. This position is rejected by some people on several grounds.

Firstly, like most evolutionary accounts of human nature, the importance of cultural diversity for survival may be an untestable hypothesis, which can neither be proved nor disarmed. Secondly, it can be argued that it is unethical deliberately to conserve less developed societies because this will deny people within those societies the benefits of technological and medical advances, enjoyed by those of us in the developed world.

In the same way, it is unethical to promote poverty in undeveloped nations as cultural diversity. It is also unethical to promote all religious practices simply because they contribute to cultural diversity. Particularly, there are some practices that are recognized by the WHO and UN as unethical such as female genital mutilation, burning the widow on the husbands burial pyre, polygamy, human sacrifice, etc.

  1. Fill in the blanks (any five) : 1×5 = 5

(a) He debarred me——— going.
(b) He was reduced—— skeleton.
(c) He said this—oath.
(d) He came———power very soon.
(e) We set off———the cave again.
(f) He could not call————my name.
(g) He is —— sentence of death.

  1. Frame sentences with the following expressions (any five) : 1×5 = 5

(a) A wolf in sheep’s clothing
(b) Gift of the gab
(c) Helter skelter
(d) Rank and file
(e) Foot the bill
(f) Fight shy of
(g) Carry the day.

  1. Correct the following sentences (any five) : 1×5 = 5

(a) The secretary absented from the meeting.
(b) Can he play piano?
(c) The patient was born to the hospital.
(d) Each man and each boy did their best.
(e) Everything including the books were bought.
(f) He made less mistakes than I.
(g) Can you tell me where does he live?
(h) I don’t enjoy to look after children.

  1. Change the narration of the given sentences (any five) : 1×5 = 5

(a) The prisoner said to the Judge, “By Allah! I have not stolen the money, I am wrongly accused.’’
(b) The people said to their Chairman, “Let us repair the road with our own means.”
(c) The Principal said to the students, “Don’t waste your time in futile argument, listen to your subject teacher if you find anything confusing.”
(d) “Congratulations on your brilliant success!” said Azim to his friend cheerfully.
(e) “I wish l were a billionaire!” said his father with a deep sigh.
(f) He said to me, “May you be happy.”
(g) Alexander said to Porus, “How do you desire to be treated?”

  1. Use the correct form of verbs shown in the parentheses : 1×5 = 5

The barbarous Pakistan army (launch) their orgy of blood, death and destruction on the sleeping Bangladesh on the night of 25 March, 1971. They (strike) them with all their military power. They (butcher) thousands of innocent and helpless people on that night. Gradually our freedom fighters started (give) counter attacks. Finally the tyrannical forces (court) ignominious defeat for their savagery.

৩৪ তম বিসিএস বাংলা ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০২ । 34th BCS Bangla 1st paper

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলা দ্বিতীয় পত্র

বিষয় কোড-০০২

সময়-৩ ঘন্টা      পূর্ণমান-১০০

১। যে কোনো একটি বিষয়ে রচনা লিখুনঃ    ১×৪০ = ৪০

(ক) বাংলাদেশ রাষ্ট্রের উত্থানে নারীর অবদান;
(খ) তথ্য-প্রযুক্তি ও নতুন গণমাধ্যম;
(গ) বাংলাদেশের পোশাক-শিল্পে বৈদেশিক বিনিয়োগঃ সংকট ও সম্ভাবনা;
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরঃ কবি ও কর্মী;
(ঙ) বিকেন্দ্রীকরণ ও পল্লী-উন্নয়ন।

২। বন্ধনীর মধ্যে বর্ণিত সঙ্কেতের ইঈিতে একটি প্রবন্ধ লিখুনঃ  ১×৪০ = ৪০

(ক) জনসংখ্যা সমস্যা জন-সম্পদে রূপান্তরে কর্মমুখী শিক্ষা- (কর্মমুখী শিক্ষা কী? বর্তমান শিক্ষা ব্যবস্থা; কর্মমুখী শিক্ষার গুরুত্ব;বাংলাদেশে কর্মমুখী শিক্ষার বর্তমান পরিস্থিতি; যৃগোপযোগী নতুন নতুন ক্ষেত্রে কর্মমুখী শিক্ষার প্রসার; প্রশিক্ষিত জন-সম্পদের কর্মসংস্থানের উদ্যোগ; শ্রম বাজাওে প্রশিক্ষিত জন-সম্পদের ভূমিকা।)
(খ) সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ- (সাম্প্রদায়িকতা; অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্রের জন্ম; ধর্ম নিরপেক্ষতা ও বাংলাদেশের সংবিধান; ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক; বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি; সম্প্রীতির লক্ষ্যে করণীয়।)
(গ) লৈঙ্গিক সমতাবোধ- (লৈঙ্গিক সমতার ধারণা; কেন নিভাজন; অসমতা কি প্রাকৃতিক?; অসমতার উৎসে সমাজের ভূমিকা; সমতা ও সামাজিক প্রগতি; নারী-পুরুষ-যৌথতা ও ভবিষ্যতের বাংলাদেশ।)

৩। যে কোনো একটি বিষয়ে পত্র লিখুনঃ    ১×২০ = ২০

(ক) আপনার এলাকার অনুন্নত শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর প্রভূত উন্নয়নকারী একজন
বিদ্যোৎসাহী প্রবীণ শিক্ষকের সংবর্ধনা উপলক্ষে একটি মানপত্র রচনা করুন।
(খ) আপনার শহরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলার মাঠ সরকারি স্থাপনার কাজে
ব্যবহার করার সিদ্ধান্ত হওয়ার নাগরিক জীবনে সমন্বয়ধর্মী দেশজ সংস্কৃতির
চর্চার নেতিবাচক প্রভাব পড়তে পারে-এ আশঙ্কা জানিয়ে এবং মাঠটির
সংস্কৃতিক গুরুত্ব ব্যাখ্যা করে একে রক্ষার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের
নিকট আবেদনপত্র লিখুন।
(গ) রাজধানীর কোন বিশিষ্ট পুস্তক প্রকাশক ও বিক্রেতার নিকট বিভাগভিত্তিক
অনুমোদিত এজেন্সি চেয়ে আবেদনপত্র লিখুন।

 

৩৪ তম বিসিএস বাংলা প্রথম পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০১ । 34th BCS Bangla First paper

হুমায়রা সিদ্দিকা হুমাসাHumaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিকDr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স লেখক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য-জ্ঞান ভান্ডার

বিষয়বাংলা প্রথম পত্র

বিষয় কোড-০০১

সময়-৩ ঘন্টা     পূর্ণমান-১০০

১। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন।

(ক) বাক্যগুলো শুদ্ধ করুন।         ০.৫×১২ = ৬

(১) তিনি স্বচ্ছল পরিবারের সন্তান।
(২) এ খবরটি অত্যান্ত বেদনাদায়ক।
(৩) মুখস্তবিদ্যা পরিহার করা দরকার।
(৪) তিনি পৈত্রিক ভিটায় বসবাস করেন।
(৫) সুশিক্ষিত ব্যক্তি মাত্রই সশিক্ষিত।
(৬) এটি একটি অনুবাদিত গ্রন্থ।
(৭) আমি অপমান হয়েছি।
(৮) এ ব্যক্তি সকলের মাঝে বয়স্ক।
(৯) এ তো তার দূর্লভ সৌভাগ্য।
(১০) তোমার সঙ্গে আমার একটা গোপন পরামর্শ আছে।
(১১) বালকটি আরোগ্য হয়েছে।
(১২) সাভার ট্র্যাজেডির শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবি, বিজ্ঞানী, দার্শনিক প্রমুখগণ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

(খ) যথার্থ শব্দ বা শব্দগুচ্ছ দ্বারা শূন্যস্থান পূরণ করুন।         ১×৬ = ৬

(১) সুখের দিনে অমন ——— মাছি কত দেখা যায়।
(২) পরীক্ষায় পাস করার জন্য সে ——— পণ করেছে।
(৩) তার সঙ্গে ———- দেখা হয়।
(৪) তাঁর অকাল মৃত্যু এ সংসারে ———– হয়ে দেখা দিল।
(৫) ছলের টাকা ———- যায়।
(৬) আমার কাঁধে ভারী জোয়াল, তুমি তো ভাই ———- ।

(গ) ছয়টি বাক্যে প্রবাদটির নিহিতার্থ ব্যাখ্যা করুন ।       ১×৬ = ৬
আগে-পিছে লন্ঠন, কাজের বেলা ঠন্ঠন্!

(ঘ) বাগধারা ব্যবহার করে বাক্যরচনা করুন।         ১×৬ = ৬
টনক নড়া; ডামাডোল; কাষ্ঠহাসি; গোড়ায়; লেফাফা দুরস্ত; লেজে গোবরে।

(ঙ) বাংলা পরিভাষা লিখুন।            ১×৬ = ৬
Abrogate; Booking; Bibliography; Execute; Agenda; Deed.

২। ভাব-সম্প্রসারণ করুন       ১×২০ = ২০
মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়।

৩। সারমর্ম লিখুন।     ১০×২ = ২০

(ক) হে চিরদীপ্ত, সুপ্তি ভাসাও
জাগার গানে;
তোমার শিখাটি উঠুক জ্বলিয়া
সবার প্রাণে।
ছায়া ফেলিয়াছে প্রলয়ের নিশা,
আঁধারে ধরণী হারায়েছে দিশা।
তুমি দাও বুকে অমৃতের তৃষা
আলোর ধ্যানে!
ধ্বংস তিলক আঁকে চক্রীরা
বিশ্ব-ভালে।
হৃদয় ধর্ম বাঁধা পরিয়াছে
স্বার্থ-জালে।

(খ) নিন্দুকেও বাসি আমি সবার চেয়ে ভালো
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।
সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে
নিন্দুক সে তো ছায়ার মত থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব কওে পবিত্রতা আনে
সাধকজনে বিস্তারিতে তার মত কে জানে?

৪। অতি সংক্ষেপে উত্তর লিখুন।    ২×১৫ = ৩০

(ক) ‘চর্যাপদ’ কত সালে এবং কোন স্থান থেকে উদ্ধার করা হয়?
(খ) বাংলা লিপির উৎস কি?
(গ) ‘মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(ঘ) ‘চন্ডীদাস সমস্যা’ কী?
(ঙ) আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চা করেছেন এমন দুই জন লেখকের নাম লিখুন।
(চ) বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কে? কেন তাঁকে ভোরের পাখি বলা হয়েছে?
(ছ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কী? কোন প্রতিষ্ঠান থেকে তিনি ‘বিদ্যাসাগর’ উপাধি
লাভ করেন?
(জ) বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিনিধিত্বশীল চারটি ভাষাগোষ্ঠীর নাম লিখুন।
(ঝ) রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি নাটকের নাম লিখুন।
(ঞ) বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম লিপিবদ্ধ করুন।
(ট) বাংলাদেশে প্রথম কোথায় ও কবে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল?
(ঠ) ‘মজলুম আদিব’ কে? এ নামে তিনি কোন গ্রন্থ রচনা করেন?
(ড) রশীদ করীমের চারটি উপন্যাসের নাম লিখুন।
(ঢ) ‘পৃথক পলঙ্কে’র লেখক কে? তিনি কোন সনে মৃত্যুবরণ করেন?
(ণ) ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ কী? এর লেখক কে?

৩৫ তম বিসিএস বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০১০ । 35th BCS Science and Technology

010. 35 BCS Science

৩৫ তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত পরীক্ষার প্রশ্ন, কোড-০০৭ । 35th BCS International Affairs

007. 35 BCS International