বিভিন্ন ধরনের শৈবাল মাছের খাদ্য হিসেবে ব্যবহার হয়। তাই মাছ চাষে পুকুর বা জলাশয়ে শৈবাল ব্যবহার হয়। তেলাপিয়া মাছ চাষে কয়েক প্রকার শৈবাল খাদ্যরুপে ব্যবহার হয়।
শিল্পক্ষেত্রে শৈবালের গুরুত্ব । Importance of Industry । ড. সিদ্দিক পাবলিকেশন্স
(i) সামুদ্রিক শৈবালের কেল্প হতে ফিটকিরি, কাঁচ, সোডা, পটাশ, অ্যালজিনিক এসিড ও সাবান তৈরী করা হয়।
(ii) বাদামী শৈবালের অলজিন এবং লোহিত শৈবালের জিলাটিন হতে আইসক্রিম, জেরি, রং, বার্নিস, শ্যাম্পু ও প্রসাধনী তৈরী করা হয়।
(iii) শৈবালের অ্যাগার-অ্যাগার থেকে সাবান, কাগজ, ফটোগ্রাফি, রেয়ন প্রভৃতি তৈরী করা হয়।
(iv) শৈবালে প্রাকৃতিক উপায়ে স্টার্চ ও পলিহাইড্রোক্সি-অ্যালকানোয়েটস জাতীয় পলিমার সৃষ্টি হয়। এ সব পলিমার থেকে বায়োপ্লাস্টিক তৈরী করা হয়।
(v) শৈবালের কারাজিন খাদ্য প্রক্রিয়াজাতকরণে, রেয়ন, ওষুধ শিল্পে, চামড়া শিল্পে, টুথপেস্ট ও রং তৈরীতে ব্যবহার হয়।
(vi) শৈবালের ফুরসেলারান জ্যাম-জেলি তৈরী, মাছ-মাংস সংরক্ষণ এবং টুথপেস্ট ও ওষুধ শিল্পে ব্যবহার হয়।
(vii) শৈবালের ফিউনোরি কাগজ, বস্তু শিল্পে এবং আঠা তৈরীতে ব্যবহার হয়।
(viii) Laminaria শৈবাল থেকে আয়োডিন ও পটাশ উৎপন্ন করা হয়।
মহাকাশ গবেষণায় শৈবাল । Aerospace research
মহাকাশ গবেষণায় নভোযানের দুষিত বাতাসকে বিশুদ্ধ করার জন্য Chlorella ব্যবহার হয়। Chlorella নভোযানে অক্সিজেনের চাহিদা পূরণ করে।
ওষুধ তৈরীতে শৈবালের ভূমিকা । Madicine
Gelidium, Gracilaria, Pterocladia প্রভৃতি হতে অ্যাগার অ্যাগার, Sargassum ও Laminaria থেকে গলগন্ড রোগের ওষুধ এবং Chlorella থেকে Chloreline অ্যান্টিবায়োটিক তৈরী করা হয়। Callophyllis variegate ও Agardhiella tenera নামক লাল শৈবাল থেকে গ্যালাক্টেন তৈরী করা হয়। গ্যালাক্টেন HIV প্রতিরোধে ব্যবহার হয়। অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য সম্পন্ন বিটা ক্যারোটিনযুক্ত শৈবাল থেকে মুখের ক্যান্সারের ওষুধ তৈরী করা হয়।
ডায়াটমীয় মাটি কী। ডায়াটোমাইট কী । Diatomite
ডায়াটম জাতীয় (Navicula) শৈবালের মৃতদেহ জলাশয়ের তলদেশে জমা হয়ে ডায়াটমীয় মাটি বা ডায়াটোমাইট গঠন করে। মাটির স্তরে জমাকৃত ডায়াটম শৈবালের খোলস কার্বন ডেটিং করে মাটির বয়স নির্ণয় করা হয়। পানির ফিল্টার, বয়লার, বøাষ্ট চুল্লী, ধাতব পালিশ, দাঁতের মাজন প্রভৃতি তৈরীতে ডায়াটোমাইট ব্যবহার হয়। ডিনামাইট তৈরীতে ডায়াটমীয় মাটি ব্যবহার হতো।
গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়ে শৈবালের ভূমিকা । Submarine position
নীলাভ সবুজ শৈবালে phycobilin protein নামক রঞ্জক কণিকা থাকে। এই রঞ্জক কণিকা (C-phycoerythrin, C-phycocyanin) গোয়েন্দা সাবমেরিন থেকে বিকরিত রশ্মি শোষণ করে। শোষিত রশ্মির পরিমাণ হতে গোয়েন্দা সাবমেরিনের অবস্থান জানা যায়।
জৈব সার হিসেবে শৈবাল । Bio-fertilizer
সামুদ্রিক শৈবাল পটাশ সারের উৎস হিসেবে ব্যবহার হয়। যেমন- Spirulina, Scytonema, Oscillatoria, Anabaena, Nostoc প্রভৃতি।
বায়োফুয়েল তৈরীতে শৈবালের ভূমিকা । Biofuel production । ড. সিদ্দিক পাবলিকেশন্স
শৈবাল থেকে Biofuel বাv Biodiesel তৈরী করা হয়। তাই শৈবালকে Second generation biofuels নামে অভিহিত করা হয়। Biofuel তৈরীতে Botryococcus braunii শৈবাল ব্যবহৃত হচ্ছে। Chlorella ও Scenedesmus শৈবাল হতে বায়োফুয়েল তৈরীর চেষ্টা চলছে। সম্প্রতি গবেষকগণ মাইক্রোঅ্যালগাল বায়োম্যাস থেকে তৃতীয় প্রজন্মের জৈব জ¦ালানি (Third generation biofuels) উৎপাদনের চেষ্টা করছে। কিছু মাইক্রো-অ্যালগাল প্রজাতি Kirchneriella lunaris, Ankistrodesmus fusiformis, Ankistrodesmus falcatus, Chlamydocapsa bacillus, Chlorella, Scenedesmus প্রভৃতি থেকে বায়োডিজেল উৎপাদনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
মাছের অবস্থান নির্ণয়ে শৈবালের ভূমিকা । Marine fish position
সমুদ্রের যে অঞ্চলে প্রচুর পরিমাণে শৈবাল জন্মে সে অঞ্চলে প্রচুর মাছ থাকে। স্যাটেলাইটের মাধ্যমে মাছের অবস্থান নির্ণয় করা হয়। ফলে অল্প সময়ে প্রচুর পরিমাণ মাছ ধরা যায়।
পরিবেশ দুষণ রোধে শৈবালের ভূমিকা । Pollution control
শৈবাল অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। ফলে বায়ুমন্ডলের বিশুদ্ধতা রক্ষা পায়। নালা-নর্দমার আবর্জনা শোধনে শৈবাল ব্যবহার হয়। পানি শোধনে Nitzschia (ডায়াটম) শৈবাল ব্যবহার হয়। বায়ু শোধন এবং নর্দমার বর্জ্য অপসারণে Chlorella শৈবাল ব্যবহার হয়। ফলে পরিবেশ দুষণ রোধ হয়।