ঃ জিনগত রুপান্তরিত ফসলে ব্যবহৃত জিন হলো টারমিনেটর জিন। ইহা উদ্ভিদের উর্বর বীজ উৎপাদনে বাধা দেয়।
লাক্সারি জিন কী । Luxury gene কী
এদেরকে অ-গঠনশীল জিন বলা হয়। এসব জিন অবিরাম ক্রিয়াশীল থাকে না। ইহা শুধুমাত্র প্রয়োজনে সক্রিয় হয়।
হাউজ কিপিং জিন কী । House keeping gene কী
এদেরকে গঠনশীল জিন বলা হয়। বিপাকীয় কোষের সাধারণ কার্যাবলি ঘটার জন্য এসব জিন অবিরাম ক্রিয়াশীল থাকে।
মারণ বা ঘাতক জিন কী । Lethal gene কী
যে জিনের বহিঃপ্রকাশের কারণে জীবের মৃত্যু হয় তাকে লিথাল জিন বলে।
ট্রান্স জিন কী । Trans gene কী
যে জিন এক কোষ থেকে বৈশিষ্ট্য নিয়ে অন্য কোষে প্রতিস্থাপন করে তাকে ট্রান্স জিন বলে।
খন্ডিত জিন কী । Split gene কী
যে জিন ইন্ট্রন ও এক্সন দ্বারা গঠিত তাকে খন্ডিত জিন বলে।
অটোসোমাল জিন কী । Autosomal gene কী
অটোসোমে যে জিন থাকে তাকে অটোসোমাল জিন বলে। ইহা মানুষের মাথার টাক (bondness), অ্যালবিনিজম প্রভৃতির জন্য দায়ি।
সেক্স-ক্রোমোসোমাল জিন কী । Sex-chromosomal gene কী
X -ক্রোমোসোমে যে জিন থাকে তাকে সেক্স-ক্রোমোসোমাল জিন বলে। ইহা হিমোফিলিয়া, বর্ণান্ধতা প্রভৃতির জন্য দায়ি।
হোলান্ড্রিক জিন কী । Holandric gene কী
Y-ক্রোমোসোমে যে জিন থাকে তাকে হোলান্ড্রিক জিন বলে। ইহা মানুষের কানের লোম প্রকাশক জিন।
রিকন কী
DNA-এর যে ক্ষুদ্রতম অংশ রিকম্বিনেশন ঘটায় তাকে রিকন বলে। ইহা এক বা দুই জোড়া নিউক্লিওটাইড দ্বারা গঠিত।