তাসুকু হনজো ।। Tasuku Honjo ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জন্ম২৭ জানুয়ারী ১৯৪২ খ্রিস্টাব্দ। তিনি একজন জাপনী প্রাণরসায়ন বিজ্ঞানী। প্যাট্রিক এলিসন এবং তাসুকু হনজো ইমিউনতন্ত্রের এক ধরনের প্রোটিন নিয়ে গবেষণা করে প্রমাণ করেন, এই প্রোটিন ক্যান্সার টিউমার গলিয়ে বা বিস্ফোরণ ঘটিয়ে রোগের উপশম ঘটায়। প্রাপ্ত পুরস্কার হলো চিকিৎসাবিজ্ঞানে নোবেল (২০১৮)

স্ট্যানলি বি. প্রুজিনার ।। Stanley B. Prusiner ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জন্ম২৮ মে ১৯৪২ খ্রিস্টাব্দ। তিনি একজন আমেরিকান নিউরোলজিস্ট এবং প্রাণরসায়নবিদ। তিনি ক্রয়েল্টজফেল্ট জাকব ডিজিজ এর জীবাণু প্রিয়ন আবিষ্কার করেন। প্রাপ্ত পুরস্কার চিকিৎসাবিজ্ঞানে নোবেল (১৯৯৭) এবং Keio Medical Science Prize

জুলস এ. হফম্যান ।। Jules A. Hoffmann ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জন্ম-২ আগস্ট ১৯৪১ খ্রিস্টাব্দ। তিনি একজন ফরাসি জীববিজ্ঞানী। বেউটলার এবং হফম্যান সহজাত ইমিউনিটি সক্রিয়করণজনিত জিনগত কৌশল আবিষ্কার করেন। প্রাপ্ত পুরস্কার চিকিৎসাবিজ্ঞানে নোবেল (২০১১), বালজান পুরস্কার (২০০৭), Keio Medical Science Prize (২০১০) প্রভৃতি।

জর্জ স্মিথ ।। George Smith ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জন্ম-১০ মার্চ ১৯৪১ খ্রিস্টাব্দ। তিনি একজন আমেরিকান জীববিজ্ঞানী। ফ্রান্সেস আর্নল্ড, জর্জ স্মিথ এবং গ্রেগরী উইন্টার আবিষ্কার করেন, ফেজ ডিসপ্লে পদ্ধতিতে উৎপন্ন অ্যান্টিবডি অটোইমিউন রোগ প্রতিরোধ করতে পারে এবং মেটাস্ট্যাটিক ক্যান্সার নিরাময় করতে পারে। প্রাপ্ত পুরস্কার রসায়নে নোবেল (২০১৮)।

স্যার মার্টিন জন ইভান্স ।। Sir Martin John Evans ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জন্ম-১ জানুয়ারী ১৯৪১ খ্রিস্টাব্দ। তিনি একজন ব্রিটিশ জীববিজ্ঞানী। ওলিভার স্মিথিস, রেনাতো ক্যাপেচি এবং জন ইভান্স স্তন্যপায়ী প্রাণীর ভ্রুণ কোষ এবং DNA রিকম্বিনেশন এর উপরে গবেষণা করেন। নির্দিষ্ট জিনকে টার্গেট করে নিষ্ক্রিয় করার শক্তিশালী প্রযুক্তি আবিষ্কার করেন। প্রাপ্ত পুরস্কার চিকিৎসাবিজ্ঞানে নোবেল (২০০৭), অ্যালবার্ট লস্কার অ্যাওয়ার্ড প্রভৃতি।

লিল্যান্ড হ্যারিসন হার্টওয়েল ।। Leland Harrison Hartwell ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জন্ম-৩০ অক্টোবর ১৯৩৯ খ্রিস্টাব্দ। তিনি একজন আমেরিকান বিজ্ঞানী। হার্টওয়েল, হান্ট এবং মেক্সিম নার্স আবিষ্কার করেন, নির্দিষ্ট জিন কোষচক্রের কার্যকরীতা নিয়ন্ত্রণ করে। কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং পরবর্তী বিভাজন কোষচক্রের মাধ্যমে সম্পন্ন হয়। তার লেখা গ্রন্থ হলো- The Harvey Lectures Series 90 এবং Art Notebook to Accompany Genetics। প্রাপ্ত পুরস্কার চিকিৎসাবিজ্ঞানে নোবেল (২০০১), Rosenstiel Award, Genetics Society of America Medal, Komen Brinker Award, Albert Lasker Award, Massry Prize প্রভৃতি।

জে. রবিন ওয়ারেন ।। J. Robin Warren ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জন্ম-১১ জুন ১৯৩৭ খ্রিস্টাব্দ। তিনি একজন অস্ট্রেলিয়ান রোগতত্ত¡বিদ। ওয়ারেন এবং মার্শাল Helicobacter pylori ব্যাকটেরিয়া আবিষ্কার করেন এবং গ্যাস্ট্রাইটিস ও পেপটিক আলসার সৃষ্টিতে ব্যাকটেরিয়াটির ভূমিকা উদঘাটন করেন। প্রাপ্ত পুরস্কার চিকিৎসাবিজ্ঞানে নোবেল (২০০৫), Paul Ehrlich and Ludwing Darmstaedter Prize।

মারিও রেনাতো ক্যাপেচি ।। Mario Renato Capecchi ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জন্ম-৬ অক্টোবর ১৯৩৭ খ্রিস্টাব্দ। তিনি একজন ইটালিয়ান-আমেরিকান জীববিজ্ঞানী। ওলিভার স্মিথিস, রেনাতো ক্যাপেচি এবং জন ইভান্স স্তন্যপায়ী প্রাণীর ভ্রুণ কোষ এবং DNA রিকম্বিনেশন এর উপরে গবেষণা করেন। নির্দিষ্ট জিনকে টার্গেট করে নিষ্ক্রিয় করার শক্তিশালী প্রযুক্তি আবিষ্কার করেন। প্রাপ্ত পুরস্কার চিকিৎসাবিজ্ঞানে নোবেল (২০০৭), Kyoto Prize, Franklin Medal, Massry Prize, Wolf Prize in Medicine প্রভৃতি।

হেরাল্ড জুর হাউসেন ।। Herald Zur Hausen ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জন্ম-১১ মার্চ ১৯৩৬ খ্রিস্টাব্দ। তিনি একজন জার্মান চিকিৎসাবিজ্ঞানী। তিনি মহিলাদের জরায়ুর ক্যান্সার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) আবিষ্কার করেন। ফলে এই ভাইরাসের কার্যকর ভ্যাক্সিন আবিষ্কার সম্ভব হয়েছে। প্রাপ্ত পুরস্কার চিকিৎসাবিজ্ঞানে নোবেল (২০০৮)।

গুন্টার ব্লোবেল ।। Gunter Blobel ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জন্ম-২১ মে ১৯৩৬ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-১৮ ফেব্রæয়ারী ২০১৮ খ্রিস্টাব্দ। তিনি একজন জার্মান-আমেরিকান জীববিজ্ঞানী। তিনি প্রোটিন অণু কোষের জীবন প্রক্রিয়া অব্যাহত রাখে এবং কোষপ্রাচীর বা কোষঝিল্লির ভিতর দিয়ে প্রোটিনের যাতায়াত ব্যাখ্যা করেন। প্রাপ্ত পুরস্কার চিকিৎসাবিজ্ঞানে নোবেল (১৯৯৯)।