জন্ম-১২ সেপ্টেম্বর ১৯৩৫ খ্রিস্টাব্দ। তিনি একজন মার্কিন চিকিৎসাবিজ্ঞানী। হার্ভি অল্টার, মাইকেল হাওটন এবং মোয়েন রাইস লিভার ক্যান্সার, সিরোসিস এবং হেপাটাইটিস-সি ভাইরাস ব্যাখ্যা করেন। প্রাপ্ত পুরস্কার হলো চিকিৎসাবিজ্ঞানে নোবেল (২০২০)।
লুক মন্ট্যাগনিয়ার ।। Luc Montagnier ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-১৮ আগস্ট ১৯৩২ খ্রিস্টাব্দ। তিনি ফরাসী ভাইরাসবিজ্ঞানী। ১৯৮৩ সালে বিজ্ঞানী ব্যারে সিনোসি এবং লুক মন্ট্যাগনিয়ার আবিষ্কার করেন। এতে এইডস রোগের চিকিৎসা সম্ভব হয়েছে। প্রাপ্ত পুরস্কার হলো চিকিৎসাবিজ্ঞানে নোবেল (২০০৮) এবং জাপান পুরুষ্কার।
জেমস্ ডেভি ওয়াটসন ।। James Dewery Watson ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-৬ এপ্রিল ১৯২৮ খ্রিস্টাব্দ। তিনি মার্কিন আণবিক জীববিজ্ঞানী। ওয়াটসন এবং ক্রিক ১৯৫৩ সালে অণুর ডবল হেলিক্স মডেল আবিষ্কার করেন। জেনেটিক কোড এবং সেন্ট্রাল ডগমার উপর গবেষণা করেন। প্রাপ্ত পুরস্কার হলো চিকিৎসাবিজ্ঞানে নোবেল (১৯৬৩), Albert Lasker Award, Member of the National Academy Sciences, EMBO Membership, Copley Medal, Lomonosov Gold Medal প্রভৃতি।
রবার্ট জি. এডওয়ার্ডস ।। Robert G. Edwards ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-২৭ সেপ্টেম্বর ১৯২৫ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-১০ এপ্রিল ২০১৩ খ্রিস্টাব্দ। তিনি একজন ব্রিটিশ জীববিজ্ঞানী। তিনি ১৯৭৮ সালে ডিম্বাণু নারীদেহের বাইরে টেস্ট টিউবে ইন-ভিট্রো নিষিকের মাধ্যমে নিষিক্ত করেন। এরপর নারীর জরায়ুতে পুনঃস্থাপনের মাধ্যমে প্রথম মানব সন্তান লুইস ব্রাউন এর জন্ম দেন। প্রাপ্ত পুরস্কার চিকিৎসাবিজ্ঞানে নোবেল (২০১০)।
ওলিভার স্মিথিস ।। Oliver Smithies ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-২৩ জুন ১৯২৫ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-১০ জানুয়ারী ২০১৭ খ্রিস্টাব্দ। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন জিনতত্ত¡বিদ ও প্রাণরসায়নবিদ। ওলিভার স্মিথিস, রেনাতো ক্যাপেচি এবং জন ইভান্স স্তন্যপায়ী প্রাণীর ভ্রুণ কোষ এবং DNA রিকম্বিনেশন এর উপরে গবেষণা করেন। নির্দিষ্ট জিনকে টার্গেট করে নিষ্ক্রিয় করার শক্তিশালী প্রযুক্তি আবিষ্কার করেন। প্রাপ্ত পুরস্কার চিকিৎসাবিজ্ঞানে নোবেল (২০০৭), Wolf Prize in Medicine প্রভৃতি।
হর গোবিন্দ খোরানা ।। Har Gobind Khorana ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-৯ জানুয়ারী ১৯২২ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-৯ নভেম্বর ২০১১ খ্রিস্টাব্দ। তিনি ভারতীয় নাগরিক ছিলেন। তিনি কৃত্রিম জিন আবিষ্কারক। তিনি জেনেটিক কোড আবিষ্কার করেন। কোষের রাসায়নিক গঠন ও কাজে নিউক্লিওটাইডের ভূমিকা উল্লেখ করেন। ঈস্ট কোষে জিনের কৃত্রিম প্রতিলিপি সংশ্লেষ করেন। তার লেখা বই হলো Chemical Biology। প্রাপ্ত পুরস্কার চিকিৎসাবিজ্ঞানে নোবেল (১৯৬৮), গির্ডনার ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, লুইজ গ্রস হরউইটজ প্রাইজ, উইলার্ড গিবস অ্যাওয়ার্ড, পদ্মবিভূষণ প্রভৃতি।
এডওয়ার্ড বি. লিউইস ।। Edward Butts Lewis ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-২০ মে ১৯১৮ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-২১ জুলাই ২০০৪ খ্রিস্টাব্দ। তিনি একজন মার্কিন বিজ্ঞানী। তিনি যৌথভাবে ফলের মাছির জিন শনাক্ত ও শ্রেণীবিন্যাস করেন। ভ্রুণীয় পরিস্ফুটনে জিনের নিয়ন্ত্রণ আবিষ্কার করেন। প্রাপ্ত পুরস্কার হলো চিকিৎসাবিজ্ঞানে নোবেল (১৯৯৫), অ্যালবার্ট লস্কার অ্যাওয়ার্ড প্রভৃতি।
ফ্রান্সিস ক্রিক ।। Francis Crick ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-৮ জুন ১৯১৬ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-২৮ জুলাই ২০০৪ খ্রিস্টাব্দ। তিনি ব্রিটিশ আণবিক জীববিজ্ঞানী, জীবপদার্থবিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী। ওয়াটসন এবং ক্রিক ১৯৫৩ সালে DNA অণুর ডবল হেলিক্স মডেল আবিষ্কার করেন। জেনেটিক কোড এবং সেন্ট্রাল ডগমার উপর গবেষণা করেন। প্রাপ্ত পুরস্কার হলো চিকিৎসাবিজ্ঞানে নোবেল (১৯৬৩) এবং কপলি পদক।
আর্ল উইলবুর সাদারল্যান্ড জুনিয়র ।। Earl Wilbur. Sutherland Junior ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-১৯ নভেম্বর ১৯১৫ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-৯ মার্চ ১৯৭৪ খ্রিস্টাব্দ। তিনি একজন মার্কিন বিজ্ঞানী। তিনি হরমোনের মাধ্যমে এককোষ থেকে অন্য কোষের সংকেত বাহিত হওয়ার কৌশল আবিষ্কার করেন। প্রাপ্ত পুরস্কার চিকিৎসাবিজ্ঞানে নোবেল (১৯৭১) এবং আলবার্ট লস্কর অ্যাওয়ার্ড।
স্যার হাওয়ার্ড ওয়াল্টার ফ্লোরি ।। Sir Howard Walter Florey ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-২৪ সেপ্টেম্বর ১৮৯৮ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-২১ ফ্রেব্রæয়ারী ১৯৬৮ খ্রিস্টাব্দ। তিনি একজন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী। চেইন এবং ফ্লোরি ১৯৪০ সালে বিশুদ্ধ পেনিসিলিন উৎপাদনে সফল হন। প্রাপ্ত পুরস্কার চিকিৎসাবিজ্ঞানে নোবেল।