জন্ম-১৯ জুন ১৯০৬ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-১২ আগস্ট ১৯৭৯ খ্রিস্টাব্দ। তিনি জার্মান-ব্রিটিশ জীবরসায়নবিদ। চেইন এবং ফ্লোরি ১৯৪০ সালে বিশুদ্ধ পেনিসিলিন উৎপাদনে সফল হন। প্রাপ্ত পুরস্কার চিকিৎসাবিজ্ঞানে নোবেল।
সালিম আলী ।। Salim Ali ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-১২ নভেম্বর ১৮৯৬ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-২০ জুলাই ১৯৮৭ খ্রিস্টাব্দ। তিনি ভারতীয় নাগরিক ছিলেন। তিনি দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ পাখিবিজ্ঞানী এবং প্রকৃতিবিজ্ঞানী। তিনি ভারতীয় উপমহাদেশের পাখি প্রজাতির নাম লিপিবদ্ধকরণ, বিস্তৃতি ও সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করেন। তার লেখা গ্রন্থ হলো- The Book of Indian Birds, Indian Hill Birds, Our Birds প্রভৃতি। প্রাপ্ত পুরস্কার পদ্মবিভূষণ, পদ্মভূষণ প্রভৃতি।
আলেকজান্ডার ফ্লেমিং ।। Alexander Fleming ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-৬ আগস্ট ১৮৮১ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-১১ মার্চ ১৯৫৫ খ্রিস্টাব্দ। তিনি ইংরেজি জীববিজ্ঞানী এবং ফার্মাকোলজিস্ট। তিনি ১৯২৩ সালে লাইসোজাইম নামক এনজাইম আবিষ্কার করেন। ১৯২৮ সালে Penicillium notatum থেকে পেনিসিলিন আবিষ্কার করেন। ব্যাকটেরিওলজি, ইমিউনোলজি এবং কেমোথেরাপির উপর ব্যাপক গবেষণা করেন। প্রাপ্ত পুরস্কার চিকিৎসাবিজ্ঞানে নোবেল, John Scott Legacy Medal and Premium, Albert Medal প্রভৃতি।
থমাস হান্ট মর্গান ।। Thomas Hunt Morgan ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-৫ সেপ্টেম্বর ১৮৬৬ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-৪ ডিসেম্বর ১৯৪৫ খ্রিস্টাব্দ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। তিনি আমেরিকান জিনতাত্তি¡ক, বিবর্তন বিজ্ঞানী এবং ভ্রæণ বিজ্ঞানী। তিনি প্রমাণ করেন, কোষের নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোসোম থাকে এবং ক্রোমোসোমে জিন অবস্থান করে। জিনগুলো সারিবদ্ধ ভাবে বিন্যস্ত থাকে এবং বংশগতির বৈশিষ্ট্য হিসেবে সঞ্চারিত হয়। বংশগত বৈশিষ্ট্যের সঞ্চারণ কৌশল বর্ণনা করেন। ক্রোমোসোম মতবাদ (Chromosomal theory), ক্রোমোসোমে জিনের রৈখিকবিন্যাস, ক্রসিংওভার এবং মিউটেশন ব্যাখ্যা করেন। তার লেখা গ্রন্থ হলো- The Mechanism of Mendelism Heredity, The Theory of Gene, Heredity and Sex প্রভৃতি। প্রাপ্ত পুরস্কার নোবেল (১৯৩৩), Member of the National Academy of Sciences (১৯০৯)।
স্যার জগদীশ চন্দ্র বোস ।। Sir Jagadish Chandra Bose ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-৩০ নভেম্বর ১৮৫৮ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-২৩ নভেম্বর ১৯৩৭ খ্রিস্টাব্দ। তিনি একজন বাংলাদেশী। তিনি বাঙ্গালী পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী এবং প্রতœতত্ত¡বিদ। তিনি সর্বপ্রথম রেডিও ও মাইক্রোওয়েভ অপটিক আবিষ্কার করেন। উদ্ভিদের উদ্দীপনা মাপকযন্ত্র ক্রেসকোগ্রাফ (Crescograph) আবিষ্কার করেন। প্রাপ্ত পুরস্কার ফেলো অফ দ্য রয়েল সোসাইটি।
রোনাল্ড রস ।। Ronald Ross ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-১৩ মে ১৮৫৭ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-১৬ সেপ্টেম্বর ১৯৩২ খ্রিস্টাব্দ। তিনি ভারত ও যুক্তরাজ্যের নাগরিক ছিলেন। তিনি একজন স্কটিশ চিকিৎসক ও ব্যাকটেরিয়াবিজ্ঞানী ছিলেন। তাকে ম্যালেরিয়া প্রতিরোধের পথিকৃত বলা হয়। তিনি প্রমাণ করেন, ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্র মশার পাকস্থলীতে ঘটে। প্রাপ্ত পুরস্কার চিকিৎসা বিজ্ঞানে নোবেল (১৯০২), James Tait Black Memorial।
হুগো ডি ভ্রিস ।। Hugo de Vries ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-১৬ ফেব্রæয়ারী ১৮৪৮ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-২১ মে ১৯৩৫ খ্রিস্টাব্দ। তিনি নেদারল্যান্ডের অধিবাসী ছিলেন। তিনি মিউটেশন মতবাদের প্রবক্তা। তিনি মন্তব্য করে ছিলেন যে, মিউটেশনের ফলে আকস্মিক পরিবর্তনের কারণে বিবর্তন ঘটে। অভিস্র্রবণের ভূমিকা এবং অভিস্র্রবণিক চাপ ও পদার্থের আণবিক ওজনের সম্পর্ক বর্ণনা করেন। প্রাপ্ত পুরস্কার Linnean Medal।
অগাস্ট ভাইজম্যান ।। August Weismann ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-১৭ জানুয়ারী ১৮৩৪ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-৫ নভেম্বর ১৯১৪ খ্রিস্টাব্দ। তিনি একজন জার্মান বিজ্ঞানী। তিনি জার্মপ্লাজম মতবাদের প্রবক্তা। জার্মপ্লাজম মতবাদের মাধ্যমে বংশগতি পদার্থের সঞ্চার ব্যাখ্যা করেন। ল্যামার্কের অর্জিত গুণাবলীর উত্তরাধিকার মতবাদের অসারতাপ্রমাণ করেন। প্রাপ্ত পুরস্কার Darwin-Wallace Medal।
লুই পাস্তুর ।। Louis Pasteur ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-২৭ ডিসেম্বর ১৮২২ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-২৮ সেটেম্বর ১৮৯৫ খ্রিস্টাব্দ। তিনি ফ্রান্সের নাগরিক ছিলেন। তিনি ভ্যাক্সিন আবিষ্কারক। তিনি জলাতঙ্ক, অ্যানথ্রাক্স, মুরগির কলেরা ও রেশম মথের রোগ সৃষ্টিকারী জীবাণু আবিষ্কার করেন। মুরগির কলেরা, গবাদি পশুর অ্যানথ্রাক্স ও জলাতঙ্কের ভ্যাক্সিন আবিষ্কার করেন। পাস্তুরাইজেশন পদ্ধতি উদ্ভবন করেন। স্বতঃস্ফুর্ত সৃষ্টির মতবাদ সঠিক নয় বলে প্রমাণ করে।
আলফ্রেড রাসেল ওয়ালেস ।। Alfred Russel Wallace ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জন্ম-৮ জানুয়ারী ১৮২৩ খ্রিস্টাব্দ এবং মৃত্যু-৭ নভেম্বর ১৯১৩ খ্রিস্টাব্দ। তিনি ইংল্যান্ডের অধিবাসী। তিনি ওয়ালেস রেখার অগ্রপুরুষ। প্রাণীদের অভিযোজন সম্বন্ধে ব্যাপক গবেষণা করেছেন। প্রাপ্ত পুরস্কার Darwin-Wallace Medal, Darwin Medal, Founder’s Gold Medal, Linnean Medal, কপলি পদক, অর্ডার অফ মেরিট, রয়েল মেডেল প্রভৃতি।