পাকস্থলীর মিউকোসা স্তরের যেসব কোষ থেকে পরিপাককারী রস নিঃসৃত হয় তাকে গ্যস্ট্রিক গ্রন্থি বলে। গ্যাস্ট্রিক গ্রন্থি তিন প্রকার। ফান্ডিক গ্রন্থি, কার্ডিয়াক গ্রন্থি এবং পাইলোরিক গ্রন্থি। প্রতিবার খাদ্য গ্রহণের সময় পাকস্থলী হতে ৫০০-১০০০ মিলি গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়। গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো হলো-
(i) পেপটিক বা চীফ কোষঃ পেপটিক বা চীফ কোষ হতে পেপসিনোজেন, রেনিন, জিলেটিনেজ, লাইপেজ প্রভৃতি নিঃসৃত হয়।
(ii) প্যারাইটাল বা অক্সিনটিক কোষঃ প্যারাইটাল বা অক্সিনটিক কোষ ইনট্রিনসিক ফ্যাক্টর ও HCl নিঃসৃত করে।
(iii) মিউকাস গ্রন্থিঃ মিউকাস গ্রন্থি হতে মিউসিন নিঃসৃত হয়।
(iv) জি-কোষ বা গ্যাস্ট্রিন কোষঃ জি-কোষ গ্যাস্ট্রিন রস নিঃসরণ করে।
(v) গ্যাস্ট্রিক গ্রন্থিঃ গ্যাস্ট্রিক গ্রন্থি হতে গ্যাস্ট্রিন রস নিঃসৃত হয়।
(vi) আরজেন্টাফিন কোষঃ ইহা হরমোন ক্ষরণ এবং ভিটামিন B12 শোষণ করে। ইহা সেরোটোনিন নিঃসৃত করে।
(vii) মিউকাস কোষ বা গবলেট কোষঃ ইহা মিউকাস ক্ষরণ করে।