জাইলেম ।। জাইলেম কী ।। Zylem কী ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

গ্রীক শব্দ Xylon অর্থ wood বা কাঠ। যে টিস্যু উদ্ভিদের মূল থেকে পানি ও খনিজ লবণ দেহের বিভিন্ন অংশে পরিবহন করে তাকে জাইলেম বলে। ইহা চারটি উপাদান দ্বারা গঠিত। ট্রাকিড, ট্রাকিয়া বা ভেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা। এদের মধ্যে জাইলেম প্যারেনকাইমা একমাত্র জীবিত উপাদান। জাইলেম ফাইবারকে উড ফাইবার বলা হয়। নারিকেল তন্তু বা কয়ের হলো এক ধরনের উড ফাইবার। ফার্ন ও নগ্নবীজী উদ্ভিদে ভেসেল থাকে না। এছাড়া Winteraceae, Tetracentraceae, Trochodendraceae প্রভৃতি গোত্রের উদ্ভিদে ভেসেল থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dr. Abu Bakkar Siddiq