হৃৎপিন্ডের ডান অলিন্দ-নিলয়ের মধ্যবর্তী পর্দায় AVN অবস্থিত। ইহা হৃৎপেশি দ্বারা গঠিত। একে সংরক্ষিত পেসমেকার বলা হয়। কারণ SAN যদি বৈদ্যুতিক সংকেত সৃষ্টিতে ব্যর্থ হয় তাহলে উহা সৃষ্টি করে। এটি SAN থেকে উদ্দীপনা গ্রহণ করে বান্ডল অব হিজ-এ সঞ্চারিত করে। SAN থেকে উদ্দীপনা AVN পৌছাতে ০.০৩ সেকেন্ড সময় লাগে। কিন্তু AVN-এ উদ্দীপনা আসতে ০.০৯ সেকেন্ড বিলম্ব হয়। একে AV Nodal Delay বলে। এরপর AVN ঠঘ থেকে ভেন্ট্রিকলের পেশিতে পৌছাতে আরও ০.০৪ সেকেন্ড সময় লাগে। অর্থাৎ AVN থেকে উদ্দীপনা ভেন্ট্রিকলের পেশিতে পৌছাতে মোট (০.০৩+০.০৯+০.০৪) ০.১৬ সেকেন্ড সময় লাগে।