১। দেহ পালকে আবৃত এবং অগ্রপদ দুটি ডানায় রুপান্তরিত।
২। এদের গ্রীবা প্রলম্বিত এবং ঝ আকৃতির।
৩। চোয়াল দন্তহীন এবং চঞ্চু–তে পরিনত হয়েছে।
৪। অন্তঃকঙ্কাল ছিদ্র, অস্থি শক্ত, হালকা ও বায়ুপুর্ণ। অস্থিতে বায়ুপূর্ণ গহŸর থাকে।
৫। ফুসফুসে বায়ু থলী বিদ্যমান। শ^সনযন্ত্রে শব্দ সৃষ্টিকারী অঙ্গ সিরিঙ্কস থাকে।
৬। এরা এন্ডোথার্মিক বা উঞ্চ রক্ত বিশিষ্ট প্রাণী। অর্থাৎ পরিবেশের তাপমাত্রা উঠা–নামার সাথে এদের দেহের তাপমাত্রা পরিবর্তন হয় না।
৭। হৃৎপিন্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট, ২ টি অলিন্দ ও ২ টি নিলয়।
৮। এদের পরিপাকতন্ত্রে ক্রপ ও গিজার্ড থাকে। তাই দ্রæত শক্তিদায়ক খাদ্য পরিপাক করতে সক্ষম।
৯। মাথার করোটি একটি অক্সিপিটাল কন্ডাইল দ্বারা মেরুদন্ডের সাথে যুক্ত থাকে। স্টার্ণাম নৌকার মতো কীল গঠন করে।
১০। এরা দ্বিপদ প্রাণী এবং উড়তে পারে।
১১। এদের পায়ে নখর যুক্ত আঙ্গুল থাকে।
১২। এরা ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা বের হয়।
১৩। সদ্যোপ্রসুত বাচ্চা সক্রিয় ও সবল অথবা নগ্ন ও দুর্বল প্রকৃতির।
[বৈশিষ্ট্য মনে রাখার প্রধান শব্দঃ পালক, ডানা, গ্রীবা, চঞ্চু, বায়ুগহŸর, বায়ুথলী, সিরিঙ্কস, এন্ডোথার্মিক, হৃৎপিন্ড, পরিপাকতন্ত্র, অক্সিপিটাল কন্ডাইল, কীল, দ্বিপদ, অঙ্গুল, ডিম]