ট্যাক্সোনমি ।। Taxonomy ।। শ্রেণীবিন্যাসবিদ্যা ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

গ্রিক শব্দ Taxis অর্থ arrangement বা সাজানো এবং nomos অর্থ law বা নিয়ম থেকে Taxonomy শব্দটির উৎপত্তি হয়েছে। উদ্ভিদবিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের শ্রেণীবিন্যাসের ভিত্তি, উদ্দেশ্য ও নিয়ম-নীতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে শ্রেণীবিন্যাসবিদ্যা বা Taxonomy বলে। বিজ্ঞানী E. Mayer (১৯৬৯) এর মতে, Taxonomy is the theory and practice of classification, অর্থাৎ শ্রেণীবিন্যাস তত্ত¡ ও চর্চাই হলো ট্যাক্সোনমি। ফ্রান্সের উদ্ভিদবিজ্ঞানী A. P. de Candolle সর্বপ্রথম Taxonomy শব্দটি ব্যবহার করেন। উদ্ভিদের শ্রেণীবিন্যাসে সবচেয়ে বেশি অবদান রাখেন সুইডিস বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এজন্য তাকে শ্রেণীবিন্যাসবিদ্যার জনক বা Father of Taxonomy বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *