প্লাজমিড ।। Plasmid ।। প্লাজমিডের বৈশিষ্ট্য কী কী

১। প্লাজমিড হলো চক্রাকার দ্বি-সূত্রক DNA অণু।

২। এর আণবিক ওজন 106-200×106  ডাল্টন।

৩। ইহাতে অল্প পরিমাণ জিন থাকে।

৪। রেস্ট্রিকশন এনজাইম দ্বারা প্লাজমিড এর নির্দিষ্ট অংশ কাটা যায়।

৫। কোন কোন প্লাজমিড বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষণ করে। যেমন Colicin, Vibrin.

৬। প্লাজমিডের সংখ্যা প্রতি কোষে ১-১০০০।

৭। অর্ধসংরক্ষণশীল প্রক্রিয়ায় প্লাজমিডের প্রতিলিপন ঘটতে পারে।

৮। এরা ব্যাকটেরিয়ার এককোষ থেকে অন্য কোষে স্থানান্তরিত হতে পারে।

৯। ইহা অন্য প্লাজমিড বা মূল এর সাথে পুনঃসমন্বয় ঘটাতে সক্ষম।

১০। ইহা ব্যাকটেরিয়ার মূল ক্রোমোজোম থেকে ছোট ও ভিন্ন ধরনের।

প্লাজমিড কী ।। Plasmid কী

ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে অবস্থিত Extrachomosomal গোলাকার DNA-কে প্লাজমিড বলে। ইহা ১-৩০ মাইক্রোমিটার পর্যন্ত হতে পাারে। লেডারবার্গ (Lederberg, ১৯৫২) সর্বপ্রথম প্লাজমিড শব্দটি ব্যবহার করেন।

রেস্ট্রিকশন এনজাইম কী ।। Restriction Enzyme কী

যে এনজাইম ব্যবহার করে DNA হতে নির্দিষ্ট অংশ কেটে নেয়া হয় তাকে রেস্ট্রিকশন এনজাইম বা RE বলে। রেস্ট্রিকশন এনজাইমকে আণবিক কাঁচি বা জৈবিক ছুরি (Biological Knife) বলা হয়। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে DNA অণু কাটলে দুইটি প্রান্তদেশ তৈরী হয়। একটিব্লান্ট প্রান্ত এবং অপরটি স্টিকি প্রান্ত। ব্যাকটেরিয়া থেকে প্রায় ২৫০ রকমের রেস্ট্রিকশন এনজাইম পাওয়া গিয়েছে। বিজ্ঞানী হামিল্টন স্মিত (Hamilton Smith) এবং তাঁর সহযোগীরা (১৯৭০) রেস্ট্রিকশন এনজাইম আবিষ্কার করেন।

GM ফসল ক্ষতিকর কিনা

Bt জিন পোকার জন্য ক্ষতিকর হলেও প্রাণীদের জন্য ক্ষতিকর নয়। পৃথিবীর উন্নত দেশ ছাগল, মুরগী, মাছ, খরগোশ, ইঁদুর, গিনিপিগ প্রভৃতির উপর ব্যাপক গবেষণা চালিয়ে প্রমাণ করেছে যে, বিটি বেগুন ক্ষতিকর নয়। ইহা মানুষের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হয়নি। তাই দ্বিধাহীন মনে Bt বেগুন খাওয়া যাবে।

বিটি বেগুন চাষের সুবিধা কী কী

১। কীটনাশক প্রয়োগ করতে হয় না। উৎপাদন খরচ কম হয়।

২। ইহা বিষক্রিয়া ঘটায় না এবং ক্যান্সারের ঝুকি থাকে না।

৩। মাটি পরিবেশ বিষমুক্ত থাকবে।

৪। জলাশয় এবং পানি বিষমুক্ত থাকবে।

৫। ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে।

৬। পোকামাকড়ের আক্রমণ ঘটে না বলে ফসল নষ্ট হয় না।

৭। পোকার আক্রমণ রোধে ৬০১৮০ বার কীটনাশক প্রয়োগ করতে হতো। বিটি বেগুনে কীটনাশক প্রয়োগ করতে হয় না।

বিটি বেগুন (Bt) কী

Bacillus thuringiensis ব্যাকটেরিয়া থেকে জিন নিয়ে বেগুনে প্রবেশ করিয়ে বিটি বেগুন (Bt) উৎপন্ন করা হয়েছে। এছাড়া এই বেগুনে অ্যান্টিবডি প্রতিরোধকারী এবং জীবাণু প্রতিরোধকারী জিন প্রবেশ করানো হয়েছে। বিটি বেগুন হলো কীটপতঙ্গ রোগ প্রতিরোধী জাত। ভারতের মহারাষ্ট্রের মায়ায়কো কোম্পানি বিটি বেগুন সৃষ্টি করেছে।

বাংলাদেশে প্রথম GM খাদ্য ফসল কোনটি

জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন যে ফসল উৎপাদন করা হয় তাকে GM ফসল বলে। পৃথিবীতে ৩০টিও বেশি দেশ GM (Genetically Modified Crop) ফসল উৎপাদন করছে। বাংলাদেশে প্রথম GM খাদ্য ফসল হলো বিটি (Bt) বেগুন। বাংলাদেশ সরকার ২২ জানুয়ারী ২০১৪ সালে বিটি (Bt) বেগুনের চারটি জাত চাষের জন্য কৃষকের কাছে বিতরণ করেছে।

GMO ।। GMO এর অসুবিধা কী কী

১। খাদ্যে অতিরিক্ত প্রোটিন থাকে যা দেহের জন্য ক্ষতিকর।

২। এলার্জি সৃষ্টি হতে পারে।

৩। দেশী জাতের ফসল হারিয়ে যেতে পারে।

৪। সাধারণ মানুষকে খাদ্য উৎপাদনকারী কোম্পানীর উপর নির্ভরশীল হতে হবে।

৫। স্বাভাবিক বাজার ব্যবস্থা অসাধু ব্যবসায়ীদের হাতে চলে যেতে পারে।

৬। ক্ষতিকর পতঙ্গগুলো কীটনাশক প্রতিরোধী হয়ে উঠতে পারে।

৭। স্বাভাবিক ইকোসিস্টেমের উপর বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

৮। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন মানুষের দেহে ক্ষতি করতে পারে।

৯। মানুষের দেহে অ্যালার্জেন, কার্সিনোজেন (ক্যান্সার সৃষ্টিকারী) প্রভৃতি সৃষ্টি হতে পারে।

১০। জিনের বিশুদ্ধতা নষ্ট হতে পারে।

১১। প্রকৃতিতে আগাছানাশক প্রতিরোধী অতি আগাছা সৃষ্টি হতে পারে।

১২। ট্রান্সজেনিক জীব সৃষ্টি ব্যয় বহুল এবং সময় সাপেক্ষ।