জীবপ্রযুক্তি ।। জীবপ্রযুক্তি প্রয়োগের জীবনিরাপত্তা বা সাবধানতা

মানুষের পরিবেশ ও স্বাস্থ্যের সাথে সম্পর্কযুক্ত জীবগোষ্ঠীকে ক্ষতির হাত থেকে রক্ষা করার নিশ্চিত ব্যবস্থাকে জীবনিরাপত্তা বলে। DNA প্রযুক্তি দ্বারা সারা বিশে^ ব্যাপক ভাবে উৎপাদিত হচ্ছে জিনগত রুপান্তরিত জীব (GMO)। এসব জিনগত রুপান্তরিত জীব বা খাদ্য মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ঝুঁকি সৃষ্টি করে। ব্রিটিশ সরকার জিন প্রযুক্তি দ্বারা সৃষ্ট খাদ্যশস্যের উৎপাদন তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিউজিল্যান্ডকে GM খাদ্য উৎপাদন না করার জন্য সতর্ক করেছে।

বইটি আকর্ষণীয়, তথ্যবহুল এবং শিরোনাম যুক্ত। পৃষ্ঠা সংখ্যা ৮০০ ।

লেখকঃ ড. মোঃ আবু বকর সিদ্দিক

যোগাযোগ-01511483701

Biotechnology ।। Harmful aspects or health risks of biotechnology or transgenic organisms

  1. Toxicity: Addition of new genes into the organism results in production of toxic proteins or toxins. As a result, poisoning occurs in the organism.
  2. Allergies: Unexpected protein formation due to the addition of new genes in the organism. These unexpected proteins cause allergies. Transgenic nuts and GM foods have been blamed for fatal allergies in children. Transgenic soybeans also cause allergies. Some people are allergic to GM soy, but natural soy is not. Foods rich in Bt genes cause allergies.
  3. Nutrient Imbalance: The natural nutrient balance is not maintained in GM food due to the addition of new genes. Hence nutritional imbalance occurs in various fruits and crops.
  4. Loss of food diversity: GM food does not have the same taste, smell, color, shape, beauty etc. as natural food. Because of this biodiversity decreases.
  5. Destruction of Beneficial Insects: Insecticidal plants are created to control harmful insects. Many beneficial insects die by eating these plants. It disturbs the balance of nature.
  6. Health damage: GM food causes health damage to various types of mammals including humans. It raises estrogen levels in children causing health risks.
  7. Fatalities: Tests have shown that some rats have died within two months of consuming tomatoes. Thousands of goats, sheep and buffaloes have died in India after eating Bt cotton leaves. Some animals are in poor health or suffering from various diseases.
  8. Antibiotic resistant bacteria: In biotechnology, antibiotic resistant strains of bacteria are created in the laboratory. If germs spread outside, life safety will be threatened. Again GM food causes antibiotic resistant super diseases.
  9. Pesticide Resistant Insects: Insects become resistant to pesticides by eating insect resistant crops. Then they cannot be killed with pesticides.
  10. Genetic contamination: Transgenes inserted into GM plants spread to various organisms through food and consumption. This results in genetic imbalance and genetic pollution.
  11. Liver problems: GM potato-fed mice have smaller livers and are malnourished. Also, mice fed GM canola had livers 12-16% larger than normal.

জীবপ্রযুক্তি ।। জীবপ্রযুক্তি বা ট্রান্সজেনিক জীবের ক্ষতিকর দিক বা স্বাস্থ্য ঝুঁকি

১। বিষক্রিয়াঃ জীব দেহে নতুন জীন সংযুক্ত করার কারণে বিষাক্ত প্রোটিন বা টক্সিন সৃষ্টি হয়। ফলে জীবদেহে বিষক্রিয়া দেখা দেয়।

২। এলার্জিঃ জীব দেহে নতুন জীন সংযুক্ত করার কারণে অপ্রত্যাশিত ভাবে প্রোটিন সৃষ্টি হয়। এই অপ্রত্যাশিত প্রোটিন এলার্জি সৃষ্টি করে। শিশুদের মারাত্বক এলার্জির জন্য ট্রান্সজেনিক বাদাম ও GM Food-কে দায়ি করা হয়েছে। ট্রান্সজেনিক সয়াবিনের কারণেও এলার্জি হয়। GM সয়া খেলে কিছু মানুষের অ্যালার্জি দেখা দেয়, কিন্তু প্রাকৃতিক সয়া খেলে অ্যালার্জি হয় না। বিটি জিন সমৃদ্ধ খাদ্য অ্যালার্জি সৃষ্টি করে।

৩। পুষ্টির ভারসাম্যহীনতাঃ নতুন জিন সংযুক্ত করায় GM Food এ প্রাকৃতিক পুষ্টির ভারসাম্য বজায় থাকে না। তাই বিভিন্ন ফল ও ফসলে পুষ্টির ভারসাম্যহীনতা দেখা দেয়।

৪। খাদ্য বৈচিত্র্য হ্রাসঃ GM Food-এর স্বাদ, গন্ধ, বর্ণ, আকার, সৌন্দর্য প্রভৃতি প্রাকৃতিক খাদ্যের মতো হয় না। এ কারণে জীব বৈচিত্র্য হ্রাস পায়।

৫। উপকারী কীটপতঙ্গ ধ্বংসঃ ক্ষতিকর কীটপতঙ্গ দমনের জন্য পতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টি করা হয়। এসব উদ্ভিদ ভক্ষণ করে অনেক উপকারী কীটপতঙ্গ মারা যায়। এতে প্রকৃতির ভারসাম্য বিঘিœত হয়।

৬। স্বাস্থ্যহানীঃ GM Food মানুষসহ বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণীর স্বাস্থ্যহানী ঘটায়। ইহা শিশুদের ইস্ট্রোজেন লেভেল বৃদ্ধি করে স্বাস্থ্য ঝুকি সৃষ্টি করছে।

৭। জীবননাশঃ পরীক্ষায় দেখা গেছে কিছু ইঁদুর Tomato খেয়ে দুই মাসের মধ্যে মারা গেছে। ভারতে বিটি তুলার পাতা খেয়ে কয়েক হাজার ছাগল, ভেড়া ও মহিষ মারা গিয়েছে। কিছু প্রাণী দুর্বল স্বাস্থ্যের অধিকারী কিংবা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে।

৮। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুঃ জীব প্রযুক্তিতে গবেষণাগারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর প্রকরণ সৃষ্টি হয়। জীবাণু বাইরে ছড়িয়ে পড়লে জীবনিরাপত্তা হুমকির সম্মুখীন হবে। আবার GM খাদ্য অ্যান্টিবায়োটিক প্রতিরোধক সুপার ডিজিস সৃষ্টি করে।

৯। পেস্টিসাইড প্রতিরোধী পতঙ্গঃ  পতঙ্গ প্রতিরোধী ফসল খেয়ে কীট-পতঙ্গরা পেস্টিসাইড প্রতিরোধী হয়ে ওঠে। তখন পেস্টিসাইড দিয়ে এদের নিধন করা যায় না।

১০। জীনগত দূষণঃ  GM উদ্ভিদে যে ট্রান্সজিন প্রবেশ করানো হয় তা খাদ্য ও খাদকের মাধ্যমে বিভিন্ন জীবদেহে বিস্তার লাভ করে। এতে জিনগত ভারসাম্য বিঘিœত  হচ্ছে এবং জিনগত দূষণ দেখা যাচ্ছে।

১১। যকৃতের সমস্যাঃ  GM আলু খাওয়ানো ইঁদুরের যকৃত আকারে ছোট এবং অপুষ্ট হয়। আবার GM ক্যানোলা খাওয়ানো ইঁদুরের যকৃত স্বাভাবিকের চেয়ে ১২-১৬% বড় হয়।

১২। প্রজননে সমস্যাঃ  গবেষণাগারে যে সব মা ইঁদুরকে GM খাদ্য খাওয়ানো হয় তাদের অর্ধেক বাচ্চা তিন সপ্তাহের মধ্যে মারা যায়। GM সয়া খাওয়ানো পুরুষ ইঁদুরের শুক্রাশয়ে অনেক পরিবর্তন ঘটে।

 

বইটি আকর্ষণীয়, তথ্যবহুল এবং শিরোনাম যুক্ত। পৃষ্ঠা সংখ্যা ৮০০ ।

লেখকঃ ড. মোঃ আবু বকর সিদ্দিক

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ (পূর্বনাম-বাংলাদেশ রাইফেলস্ কলেজ)

জিবি সদর দপ্তর, পিলখানা, ঢাকা।  যোগাযোগ-01511483701

Biotechnology in sewage treatment

Sewage is the detergent-rich liquid waste from households, agricultural farms, cowsheds, poultry farms, excreta and bathhouses. Deadly diseases like cholera, diarrhoea, typhoid, jaundice, measles etc. are caused by using polluted water.

Currently, all over the world, treated sewage is discharged into rivers or lakes through activated sludge processes. Aeration tanks and sedimentation tanks are used in this method. Bacteria, fungi and other microorganisms live in aeration tanks. These microorganisms break down organic matter in sewage into CO2 and water. The water is kept stable in the sedimentation tank. This tank contains purified water and the bottom accumulates under the water. Treated water is discharged into rivers or lakes. The bottom is used as fertilizer. Zooglea ramigera bacteria play a significant role in this.

In the developed countries of the world, sewage is mixed with other wastes and assimilated in three ways.

  1. Mechanical method: Water insoluble solids and large sewage are separated by high pressure and chemically converted into a sterile powder. Valuable organic and inorganic fertilizers are made from this powder.
  2. Biotechnology: Water soluble sewage is decomposed by air flow and bacteria. Chlorine is then added to this solution. As a result, the water becomes free of bacteria.
  3. Chemical Purification: In the next stage, the water is purified by chemical means to remove nitrates and phosphates.

All these wastes accumulate in water bodies and pollute the water.

All these wastes are assimilated using Pseudomonas, Achromobacter, Enterobacter, Flavobacterium, Zooglea, Micrococcus, Arthrobacter, Sphaerotilus etc. Methane and carbon dioxide are produced by breaking down organic waste in sewage. The methane produced is used as fuel in refineries.

জৈবপ্রযুক্তি ।। সিউয়েজ বা পয়ঃবর্জ্য আত্মীকণে জৈব প্রযুক্তি

গৃহস্থলী, কৃষি খামার, গোয়ালঘর, পোল্ট্রি খামার, মলমূত্র এবং গোসলখানার সাবান ডিটারজেন্ট সমৃদ্ধ তরল বর্জ্যকে সিউয়েজ বলে। দুষিত পানি ব্যবহার করে কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস, খোসপচড়া প্রভৃতি মারাত্বক রোগ হয়।

বর্তমানে সারা বিশে^ এক্টিভেটেড স্ল্যাজ পদ্ধতিতে সিউয়েজ পরিশোধন করে পরিশোধিত পানি নদী বা হ্রদে ফেলা হয়। এই পদ্ধতিতে অ্যারেশন ট্যাংক এবং সেডিমেন্টেশন ট্যাংক ব্যবহার করা হয়। অ্যারেশন ট্যাংকে ব্যাকটেরিয়া, ছত্রাক ও অন্যান্য অণুজীব বাস করে। এসব অণুজীব সিউয়েজের জৈব বস্তুকে ভেঙ্গে CO2 ও পানিতে পরিনত করে। সেডিমেন্টেশন ট্যাংকে পানিকে স্থিতিশীল রাখা হয়। এই ট্যাংকে পরিশোধিত পানি থাকে এবং পানির নিচে তলানি জমা হয়। পরিশোধিত পানি নদী বা হ্রদে ছাড়া হয়। তলানি সার হিসেবে ব্যবহার করা হয়। এক্ষেত্রে Zooglea ramigera ব্যাকটেরিয়া উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।

পৃথিবীর উন্নত দেশে সিউয়েজকে অন্যান্য আবর্জনার সাথে মিশিয়ে তিনটি পদ্ধতিতে আত্তীকরণ করা হয়।

১। যান্ত্রিক পদ্ধতিঃ পানিতে অদ্রবণীয় শক্ত ও বৃহৎ সিউয়েজ পৃথক করে উচ্চতাপে এবং রাসায়নিক উপায়ে জীবাণু মুক্ত পাউডারে পরিনত করা হয়। এই পাউডার থেকে মুল্যবান জৈব ও অজৈব সার তৈরী করা হয়।

২। জৈব প্রযুক্তিঃ পানিতে দ্রবণীয় সিউয়েজকে বায়ু প্রবাহ এবং ব্যাকটেরিয়া দ্বারা পচন ঘটানো হয়। পরে এই দ্রবণে ক্লোরিন যুক্ত করা হয়। ফলে পানি ব্যাকটেরিয়া মুক্ত হয়।

৩। রাসায়নিক পরিশোধনঃ পরবর্তী পর্যায়ে রাসায়নিক উপায়ে পানিকে নাইট্রেট ও ফসফেট মুক্ত করে বিশুদ্ধ করা হয়।

এ সব বর্জ্য জলাশয়ে জমা হয়ে পানিকে দুষিত করে।

Pseudomonas, Achromobacter, Enterobacter, Flavobacterium, Zooglea, Micrococcus, Arthrobacter, Sphaerotilus  প্রভৃতি ব্যবহার করে এ সব বর্জ্য আত্মীকরণ করা হয়। সিউয়েজের জৈব বর্জ্যকে ভেঙ্গে মিথেন ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করা হয়। উৎপন্ন মিথেন শোধনাগারে জ্বালানি হিসেবে ব্যবহার হয়।

 

তথ্যবহুল, আকর্ষণীয় ৮০০ পৃষ্ঠার এই বইটি ক্রয়ের জন্য যোগাযোগ-01511483701

Biotechnology ।। Biotechnology to remove oil from water

Oil is released into sea water from oil tankers or ships. When an oil tanker sinks in water, the oil mixes with the water. Apart from this, oil is used for various types of navigation. All these oils create a shiny layer on top of the water. The oil layer floats on the water and blocks the flow of oxygen. As a result, aquatic plants and animals are severely damaged. Hydrocarbon oxidizing microorganisms like Pseudomonas, Mycobacterium, Nocardia etc live in the water. These microorganisms break down the oil in the presence of oxygen into simpler components and free the environment from oil pollution. This is why Pseudomonas is called a super bug. The microorganism Pseudomona putica can break down four major hydrocarbons– camphor, octane, xylene and naphthalene.

জীবপ্রযুক্তি ।। পানিতে নির্গত তেল অপসারণে জীবপ্রযুক্তি

তেলবাহী ট্যাংকার বা জাহাজ হতে সাগরের পানিতে তেল নির্গত হয়। তেলবাহী জাহাজ পানিতে ডুবে গেলে তেল পানির সাথে মিশে যায়। এ ছাড়া বিভিন্ন ধরনের নৌযান চলাচলের জন্য তেল ব্যবহৃত হয়। এ সব তেল পানির উপরে চকচকে একটি স্তর সৃষ্টি করে। তেলের স্তরটি পানিতে ভাসে এবং অক্সিজেন প্রবাহ বন্ধ করে দেয়। ফলে জলজ উদ্ভিদ ও প্রাণীর ব্যাপক ক্ষতি হয়। পানিতে Pseudomonas, Mycobacterium, Nocardia প্রভৃতি হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব বাস করে। এসব অণুজীব অক্সিজেনের উপস্থিতিতে তেলকে ভেঙ্গে সরল উপাদানের পরিনত করে এবং পরিবেশকে তেলের দূষণ থেকে মুক্ত করে। এ কারণে Pseudomonas কে সুপার বাগ বলা হয়। Pseudomona putica অণুজীব চারটি প্রধান হাইড্রোকার্বন- কর্পূর, অকটেন, জাইলিন ন্যাপথালিনকে ভেঙ্গে ফেলতে পারে।

বইটি ডাকযোগে পেতে যোগাযোগ-01511 483701

Biotechnology || Biotechnology in waste management from factories and mines

  1. Decomposable organic compounds, heavy metals, cyanide, sulphur, lead, mercury, copper, zinc, chromium, cadmium, phenol, arsenic, nickel, ammonia, chlorine compounds, phosphates, nitrates etc. are emitted from industrial plants. All these decaying substances cause bad smell. Contaminates soil, water and air. Sometimes it causes acid rain. These substances are converted into pollution free substances with the help of microorganisms through biotechnology.
  2. Insoluble chemicals such as H2S, SO2, NO2, DDT, carbon tetrachloride etc. are emitted from industrial plants. All these non-degradable substances are neutralized by biological technology.
  3. Chlorine is used to bleach raw materials in the paper industry. Paper and pulp industries emit lignin, cellulose and chlorine. Lignin and chlorine are detoxified with the help of enzymes.
  4. A yeast called Torula grows in wastes from paper and paper pulp. Such waste contains a large amount of protein. Amino acids are made from these wastes.
  5. Single cell proteins are extracted from yeast and some bacteria. This protein keeps the environment free of pollutants.
  6. A large amount of cellulose waste is released from jute industry, textile industry, cotton industry and silk industry. Cellulose is converted into simpler substances by Cellulomonas and Alcaligenes bacteria. Organic acids, proteins, amino acids, vitamins, ethanol, acetone, glycerin, gutanol etc. are produced from such waste.
  7. Lactic acid is produced from milk factory waste. As a result, the environment is free from pollution.
  8. Water can be dechlorinated by using species such as Tremetes versicolor, Pholiota mutabilis, Phlebia subserialis etc. mixed with chlorine waste water.

জীবপ্রযুক্তি ।। কারখানা ও খনি থেকে নির্গত বর্জ্য ব্যবস্থাপনায় জীবপ্রযুক্তি

১। শিল্প কারখানা থেকে পচনশীল জৈব যৌগ, ভারী ধাতু, সায়ানাইড, সালফার, লেড, মারকারী, কপার, জিঙ্ক, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, ফেনল, আর্সেনিক, নিকেল, অ্যামোনিয়া, ক্লোরিন যৌগ, ফসফেট, নাইট্রেট প্রভৃতি নির্গত হয়। এ সব পচনশীল বস্তু দুর্গন্ধ সৃষ্টি করে। মাটি, পানি ও বায়ু দুষিত করে। অনেক সময় এসিড বৃষ্টি ঘটায়। জৈব প্রযুক্তির মাধ্যমে অণুজীবের সাহায্যে এসব পদার্থকে দুষণ মুক্ত পদার্থে পরিনত করা হয়।
২। শিল্প কারখানা থেকে অপচনশীল রাসায়নিক পদার্থ H2S, SO2, NO2, DDT, কার্বন টেট্রাক্লোরাইড প্রভৃতি নির্গত হয়। এ সব অপচনশীল পদার্থকে জৈব প্রযুক্তির মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।
৩। কাগজ শিল্পে কাঁচামালকে বিøচ করতে ক্লোরিন ব্যবহৃত হয়। কাগজ ও মন্ড শিল্প হতে লিগনিন, সেলুলোজ ও ক্লোরিন নির্গত হয়। এনজাইমের সাহায্যে লিগনিন ও ক্লোরিনকে দুষণ মুক্ত করা হয়।
৪। কাগজ ও কাগজের মন্ড থেকে নির্গত বর্জ্যে Torula নামক ঈস্ট জন্মে। এরুপ বর্জ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এ সব বর্জ্য থেকে অ্যামাইনো এসিড তৈরী করা হয়।
৫। ঈস্ট ও কিছু ব্যাকটেরিয়া থেকে Single cell প্রোটিন আহরণ করা হয়। এই প্রোটিন পরিবেশকে দুষণ মুক্ত রাখে।
৬। পাটশিল্প, বস্ত্রশিল্প, তুলাশিল্প ও ইক্ষু শিল্প হতে বিপুল পরিমাণ সেলুলোজ জাতীয় বর্জ্য নির্গত হয়। Cellulomonas ও Alcaligenes ব্যাকটেরিয়া দ্বারা সেলুলোজকে সরল পদার্থে রুপান্তরিত করা হয়। এরুপ বর্জ্য থেকে জৈব এসিড, প্রোটিন, অ্যামাইনো এসিড, ভিটামিন, ইথানল, অ্যাসিটোন, গিøসারিন, গøুটানল প্রভৃতি তৈরী করা হয়।
৭। দুধের কারখানার বর্জ্য থেকে ল্যাক্টিক এসিড তৈরী করা হয়। ফলে পরিবেশ দূষণ মুক্ত থাকে।
৮। ক্লোরিন বর্জ্য মিশ্রিত পানিতে Tremetes versicolor, Pholiota mutabilis, Phlebia subserialis প্রভৃতি প্রজাতি ব্যবহার করে পানিকে ক্লোরিন মুক্ত করা যায়।
৯। জার্মানিতে অ্যালুমিনিয়াম কারখানার বর্জ্য থেকে ফেরিফ্লক তৈরী করা হয়। ফেরিফ্লক দ্বারা দূষিত পানি শোধন করা হয়।

বায়োটেকনোলজি ।। শিল্পক্ষেত্রে জীবপ্রযুক্তি

১। খাদ্য জৈবশক্তি উৎপাদন।

২। ইথানল, ল্যাকটিক এসিড, অ্যাসিটোন, গিøসারিন, সাইট্রিক এসিড, গ্লুকোনিক এসিড প্রভৃতি উৎপাদন।

৩। ডিটারজেন্ট, চামড়া, টেক্সটাইল দুগ্ধশিল্পে ব্যবহার হয়।

৪। বায়োগ্যাস উৎপাদন।

৫। এনজাইম হরমোন উৎপাদন।

৬। ইনসুলিন ইন্টারফেরন উৎপাদন।