শৈবাল হলো থ্যালোফাইটা বিভাগের উদ্ভিদ (Endlicher-1836)। বর্ণ, গঠন, ফ্ল্যাজেলা, আবাস ও সঞ্চিত খাদ্যের ভিত্তিতে শৈবাল বড় বৈচিত্র্যময়। যে সব শৈবাল পানির নিচে মাটিতে আবদ্ধ অবস্থায় জন্মে তাদেরকে বেনথিক শৈবাল বলে। পাথরের গায়ে জন্মানো শৈবালকে লিথোফাইট বলে। যে সব শৈবাল উদ্ভিদের গায়ে জন্মে তাদেরকে এপিফাইট এবং উদ্ভিদের টিস্যুর ভিতরে জন্মানো শৈবালকে এন্ডোফাইট বলে। শৈবাল সাগর বা মহাসাগরের লোনা পানিতে জন্মালে হ্যালোফাইট, বরফ বা তুষারের উপর জন্মালে ক্রায়োফাইট, উঞ্চ প্রস্ররবণের গরম পানিতে জন্মালে থার্মাল এবং ছত্রাকের সাথে জন্মালে মিথোজীবী বলে। প্রাণীদেহের বাইরে জন্মানো শৈবালকে এপিজুয়িক এবং ভিতরে জন্মানো শৈবালকে এন্ডোজুয়িক বলে।
শৈবাল কী । Algae কী । ড. সিদ্দিক পাবলিকেশন্স
গ্রীক শব্দ Phycos অর্থ seaweed বা সামুদ্রিক আগাছা এবং logos অর্থ বিশেষ জ্ঞান নিয়ে Phycology শব্দটি গঠিত। শৈবাল বলতে সামুদ্রিক আগাছা বা শেওলাকে বোঝানো হয়। ক্লোরোফিলযুক্ত যে সব অভাস্কুলার উদ্ভিদের দেহকে মূল, কান্ড ও পাতায় ভাগ করা যায় না এবং কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত তাদেরকে শৈবাল বলে। সম্পূর্ণ ভাসমান শৈবালকে ফাইটোপ্লাঙ্কটন বলে। পৃথিবীতে শৈবাল প্রজাতির সংখ্যা প্রায় ৩০,০০০। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম Algae শব্দটি ব্যবহার করেন।
অ্যান্টিকোডন কী । অ্যান্টিকোডন গুলো কীকী । Anticodon । ড. সিদ্দিক পাবলিকেশন্স
tRNA অণুতে অবস্থিত একটি ট্রাইনিউক্লিওটাইড সিকোয়েন্স হলো অ্যান্টিকোডন। ইহা tRNA-এর অ্যান্টিকোডন সাইটে অবস্থান করে। ইহা mRNA অণুতে অবস্থিত ট্রিপলেট কোডনের পরিপূরক হিসেবে অবস্থান করে। mRNA অণুর কোডন 5-AGU-3 হলে tRNA অণুর অ্যান্টিকোডন 3-UCA-5 হবে। আদর্শ জেনেটিক কোডে ৬১টি সেন্স কোডন থাকে বলে tRNA বরাবর একটি কোডন সংযুক্তির জন্য ৬১ ধরনের tRNA প্রয়োজন হয়।
কয়েকটি অ্যান্টিকোডনঃUGA→ACU, CUC→GAG, AUG→UAC, GUC→CAG, UCA→AGU, ACU→UGA, GCA→CGU, UAU→AUA, CAC→GUG, GAC→CUG
জেনেটিক কোডের বৈশিষ্ট্য কী কী । ড. সিদ্দিক পাবলিকেশন্স
১। ট্রিপলেট কোডঃ জেনেটিক কোড হলো ট্রিপলেট। অর্থাৎ প্রোটিন গঠনের জন্য তিনটি নাইট্রোজেন বেস অ্যামাইনো এসিডের কোড বা সংকেত বহন করে। ১৯৫৪ সালে বিজ্ঞানী জর্জ গ্যামো প্রমাণ করেন যে, জেনেটিক কোড ট্রিপলেট বা 3-letter code বা ত্রীয় প্রকৃতির। যেমন- AGU, AGC, AGA, AGG প্রভৃতি।
২। জেনেটিক কোড বিরামহীনঃ জেনেটিক কোড বিরতি ছাড়াই বিরামহীন ভাবে অনবরত কাজ করে। অর্থাৎ পাশাপাশি অবস্থিত দু’টি কোডের মধ্যে অতিরিক্ত নিউক্লিওটাইড অথবা ফাঁকা স্থান থাকে না। যেমন- GUUGUCGUAGUG
৩। জেনেটিক কোড উপরিপন্ন নয়ঃ জেনেটিক কোডের নাইট্রোজেন বেস তিনটি কখনো ওভারল্যাপিং বা উপরিপন্ন ভাবে সজ্জিত থাকে না। (জেনেটিক কোড উপরিপন্ন হলে ৬টি নাইট্রোজেন বেস দ্বারা চারটি এবং ৯টি নাইট্রোজেন বেস দ্বারা সাতটি অ্যামাইনো এসিড নির্দেশিত হবে। অন্যদিকে, জেনেটিক কোড উপরিপন্ন না হলে ৬টি নাইট্রোজেন বেস দ্বারা দু’টি এবং ৯টি নাইট্রোজেন বেস দ্বারা তিনটি অ্যামাইনো এসিড নির্দেশিত হবে)। ১৯৬৫ সালে বিজ্ঞানী হরগোবিন্দ খোরানা প্রমাণ করেন যে, জেনেটিক কোডের নাইট্রোজেন বেস গুলো নন-ওভারল্যাপিং। যেমন-CGUCGCCGA
৪। জেনেটিক কোড সর্বজনীনঃ পৃথিবীর সকল জীবের জেনেটিক কোড একই ধরনের। অর্থাৎ জীবের ধরন বা গঠন ভেদে জেনেটিক কোড কখনো পরিবর্তন হয় না। যেমন- AUA জেনেটিক কোডটি ভাইরাস ও ব্যাকটেরিয়াসহ পৃথিবীর সকল জীবে মিথিওনিন নামক অ্যামাইনো এসিডের সংকেত বহন করে।
৫। জেনেটিক কোডের মেরুতা আছেঃ জেনেটিক কোড গুলো DNA থেকে একটি নির্দিষ্ট গতি পথে বংশগত তথ্য গুলো ধারণ করে। জেনেটিক কোড সব সময় ৫→৩ গতি পথে সংকেত বহন করে। তাই জেনেটিক কোডের মেরুতা ৫→৩।
৬। জেনেটিক কোড দ্ব্যর্থহীন বা ডিজেনারেসিঃ একটি জেনেটিক কোড একটি অ্যামাইনো এসিডের সংকেত বহন করলে তাকে দ্ব্যর্থহীন বা অধোগামিতা বা degeneracy বলে। যেমন- ট্রিপ্টোফিন এর সংকেত বহন করে একটি কোড UGG।
৭। জেনেটিক কোড অবক্ষয়মুলকঃ একাধিক জেনেটিক একটি মাত্র অ্যামাইনো এসিডের সংকেত বহন করলে তাকে অবক্ষয়মুলক বা অতিগামিতা বা redundancy বলে। যেমন- সেরিন এর সংকেত বহন করে ছয়টি কোড UCU, UCC, UCA, UCG, AGU ও AGC।
জেনেটিক কোড অবক্ষয়মুলক
একাধিক জেনেটিক একটি মাত্র অ্যামাইনো এসিডের সংকেত বহন করলে তাকে অবক্ষয়মুলক বা অতিগামিতা বা redundancy বলে। যেমন- সেরিন এর সংকেত বহন করে ছয়টি কোড UCU, UCC, UCA, UCG, AGU ও AGC।
জেনেটিক কোড দ্ব্যর্থহীন । ডিজেনারেসি কী
একটি জেনেটিক কোড একটি অ্যামাইনো এসিডের সংকেত বহন করলে তাকে দ্ব্যর্থহীন বা অধোগামিতা বা degeneracy বলে। যেমন- ট্রিপ্টোফিন এর সংকেত বহন করে একটি কোড UGG।
জেনেটিক কোডকে সর্বজনীন বলা হয় কেন
পৃথিবীর সকল জীবের জেনেটিক কোড একই ধরনের। অর্থাৎ জীবের ধরন বা গঠন ভেদে জেনেটিক কোড কখনো পরিবর্তন হয় না। যেমন- AUA জেনেটিক কোডটি ভাইরাস ও ব্যাকটেরিয়াসহ পৃথিবীর সকল জীবে মিথিওনিন নামক অ্যামাইনো এসিডের সংকেত বহন করে।
জেনেটিক কোড উপরিপন্ন নয় কেন
জেনেটিক কোডের নাইট্রোজেন বেস তিনটি কখনো ওভারল্যাপিং বা উপরিপন্ন ভাবে সজ্জিত থাকে না। (জেনেটিক কোড উপরিপন্ন হলে ৬টি নাইট্রোজেন বেস দ্বারা চারটি এবং ৯টি নাইট্রোজেন বেস দ্বারা সাতটি অ্যামাইনো এসিড নির্দেশিত হবে। অন্যদিকে, জেনেটিক কোড উপরিপন্ন না হলে ৬টি নাইট্রোজেন বেস দ্বারা দু’টি এবং ৯টি নাইট্রোজেন বেস দ্বারা তিনটি অ্যামাইনো এসিড নির্দেশিত হবে)। ১৯৬৫ সালে বিজ্ঞানী হরগোবিন্দ খোরানা প্রমাণ করেন যে, জেনেটিক কোডের নাইট্রোজেন বেস গুলো নন-ওভারল্যাপিং। যেমন-CGUCGCCGA
জেনেটিক কোড বিরামহীন
জেনেটিক কোড বিরতি ছাড়াই বিরামহীন ভাবে অনবরত কাজ করে। অর্থাৎ পাশাপাশি অবস্থিত দু’টি কোডের মধ্যে অতিরিক্ত নিউক্লিওটাইড অথবা ফাঁকা স্থান থাকে না। যেমন- GUUGUCGUAGUG
ট্রিপলেট কোড কী
জেনেটিক কোড হলো ট্রিপলেট। অর্থাৎ প্রোটিন গঠনের জন্য তিনটি নাইট্রোজেন বেস অ্যামাইনো এসিডের কোড বা সংকেত বহন করে। ১৯৫৪ সালে বিজ্ঞানী জর্জ গ্যামো প্রমাণ করেন যে, জেনেটিক কোড ট্রিপলেট বা 3-letter code বা ত্রীয় প্রকৃতির। যেমন- AGU, AGC, AGA, AGG প্রভৃতি।