ইনসুলিন হলো এক ধরনের হরমোন। যে হরমোন অগ্ন্যাশয়ের বিটা (β) কোষ থেকে নিঃসৃত হয়ে রক্তের গ্লুকোজ গ্রহণের মাত্রা ত্বরান্বিত করে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করে তাকে ইনসুলিন বলে। ইনসুলিন হলো এক ধরনের ক্ষুদ্র প্রোটিন। প্রো-ইনসুলিন চারটি অংশ নিয়ে গঠিত। অগ্রীয় অংশ এবং A, B ও C অংশ। প্রো-ইনসুলিনের C অংশ অপসারণ করে A ও B অংশ ডাইসালফাইড বন্ধনী দ্বারা যুক্ত করে ইনসুলিন তৈরী করা হয়। মানুষের ইনসুলিনে ১৭ ধরনের ৫১টি অ্যামাইনো এসিড থাকে। এর রাসায়নিক সংকেত C254H377N65O75S6 এবং আণবিক ভর ৫৭৩৪। মানুষের ১১নং ক্রোমোসোমের খাটো বাহুর শীর্ষ অংশের DNA অণুতে ইনসুলিন উৎপাদনকারী জিন থাকে। ইহা ১৫৩টি নাইট্রোজেন ক্ষারক নিয়ে গঠিত। E. coli ব্যাকটেরিয়ায় 1×105 টি (১০ লক্ষ) ইনসুলিন অণু থাকে।